ঢাকা, , , ,
সর্বশেষ
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রচ্ছদ >

অন্যান্য

শিবপুরে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি উপলক্ষে সমন্বয় কমিটির সভা

নরসিংদীর শিবপুরে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচি -২০২৫ উপলক্ষে উপজেলা সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১জানুয়ারি) সকালে উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছা: ফারজানা ইয়াসমিনের সভাপতিত্বে ও উপজেলা নির্বাচন অফিসার ফারিজা নুর এর সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার, মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আফজাল হোসাইন, উপজেলা কৃষি অফিসার মোহাম্মদ বিন সাদেক,মাধ্যমিক শিক্ষা অফিসার আলতাফ হোসেন,উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাজমুন্নাহার,উপজেলা জামায়াতের আমির মোস্তাফিজুর রহমান কাউসার,প্রেস ক্লাবের সভাপতি এস,এম খোরশেদ আলম,সাধারণ সম্পাদক শেখ মানিক,সাবেক সাধারণ সম্পাদক এসএম আরিফুল হাসান, দুলালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শামীম মোল্লা, পুটিয়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিল্লাল হোসেন ও সচিব আলতাফ হোসেন প্রমুখ। সভায় বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ ও মৃত ব্যক্তির তালিকা থেকে বাদ দেয়া নিয়ে গুরুত্বারোপ করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.