ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

নওগাঁ

আত্রাইয়ে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা

নওগাঁর আত্রাইয়ে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আত্রাই উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে আজ সোমবার সকাল ১০ হতে বিকেল ৫টা পর্যন্ত আত্রাই উপজেলা মডেল মসজিদে মোঃ আবুল হোসেন এর সঞ্চলনায় ও মোসাঃ মল্লিকা খাতুন ফিল্ড সুপারভাইজার ইসলামিক ফাউন্ডেশন আত্রাই এর সভাপতিত্বে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

এতে আত্রাই উপজেলার ৮টি ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন প্রতিযোগী অংশ গ্রহণ করে।

উক্ত হিফজুল কুরআন প্রতিযোগীতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের নওগাঁ জেলা ফিল্ড সুপারভাইজার মোঃ তাওফিকুর রহমান।
আরও উপস্থিত ছিলেন আত্রাই যুব উন্নয়ন অফিসার মোঃ নাসির উদ্দীন, ইসলামিক ফাউণ্ডেশন আত্রাই উপজেলার এমসি মোঃ আবুল হোসেন, জিসি মাওলানা মোঃ আব্দুর রাজ্জাক, জিসি মোঃ রেজাউল ইসলাম, জিসি মোঃ আব্দুল জলিল, সাংবাদিক হাফেজ মোঃ ফিরোজ আহমেদ, অর্থ সম্পাদক আত্রাই প্রেসক্লাব, ইসলামিক ফাউন্ডেশন শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আব্দুল হাই আল হাদি।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামাল হোসেন বলেন আমি উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত দেখে অত্যান্ত খুশি। প্রতিযোগী সকল হাফেজ যারা অংশগ্রহণ করছিলো তারা সেরা হাফেজ হিসেবে দেশ এবং দেশের বাহিরে বাংলাদেশকে সম্মানের স্থানে নিয়ে যাবে বলে তিনি আশা করেন।

প্রতিযোগিতা শেষে শ্রেষ্ঠ প্রতিযোগীদের মাঝে পুরস্কার ও সনদ বিতরণ করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.