ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

কৃষি বার্তা

পেঁয়াজ চাষে ফসল হয়েছেন মাগুরার মুন্সী জাহাঙ্গীর

চলতি মৌসুমে পেঁয়াজ চাষে বিপ্লব ঘটিয়েছেন মাগুরার শ্রীপুর উপজেলার শ্রীপুর গ্রামের বাসিন্দা মুন্সী জাহাঙ্গীর হোসেন। ঠিকাদারি ব্যবসা ও রাজনীতির পাশাপাশি একজন বোদ্ধা কৃষিজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য তিনি রাত-দিন কঠোর পরিশ্রম করেন। অন্যান্য চৈতালী ফসলের পাশাপাশি তিনি এ বছর প্রায় ১৫০ শতক জমিতে পেঁয়াজ চাষ করেছেন। এরমধ্যে এক শ’ শতক জমিতে ‘সুখ সাগর’ জাতের পেঁয়াজ ও ৫০ শতক জমিতে ‘লাল তীর কিং’ জাতের পেঁয়াজ রোপন করেছেন। উভয় জাতের পেঁয়াজই অনেক ভালো হয়েছে। এবছর আশাতীত উৎপাদন হবে বলে তিনি আশা করছেন।
পেঁয়াজ চাষি মুন্সী জাহাঙ্গীর বলেন, আমি বাজার থেকে ‘সুখ সাগর’ ও ‘লাল তীর কিং’ জাতের বীজ কিনে তা জমিতে রোপণ করি। প্রতি শতক জমিতে পেঁয়াজের বীজ (দানা) থেকে শুরু করে এ পর্যন্ত প্রায় ১২ শ’ টাকার মত খরচ হয়েছে। এতে তার আনুমানিক দেড় লক্ষ টাকার মতো খরচ হয়েছে। এছাড়া রয়েছে নিজের শ্রম। সামনে জমি থেকে পেঁয়াজ তুলে বাড়ি অবধি নিতে আরও কিছু খরচ আছে। তবে, ‘সুখ সাগর’ জাতটা খুবই ভালো জাত। এটা শতকে ২ থেকে তিন মণ উৎপাদন হয়। ‘লাল তীর কিংও মোটামুটি ভালো। এটা শতকে এক থেকে ২ মণ ফলনের আশা করছি। তবে ‘সুখ সাগরে’র খরচটা একটু কম। এতে সার একটু কম লাগে। কিন্তু, ‘সুখ সাগর’ পেঁয়াজের দাম প্রতিমণ ১৫ শ’ টাকা এবং ‘লাল তীর কিং’ ২ হাজার টাকা মণ হলে কৃষকরা বা আমরা লাভবান হবো। এটা হলে আমদের কৃষকরা বাঁচবে, আমিও বাঁচবো। তবে এর কম হলে আমাদের লস হয়ে যাবে।
এ পেঁয়াজ উৎপাদনে ইউরিয়া, টিএসপি, পটাশ, জিপশাম, ডিএপি, জৈব সারসহ বিভিন্ন ধরনের কীটনাশক ও ভিটামিন জাতীয় ঔষধ ব্যবহার করা হয়েছে। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তারা বিভিন্ন সময়ে পরামর্শ দিয়ে সহযোগিতা করেছেন।
উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ সালমা জাহান নিপা বলেন, চলতি মৌসুমে এ উপজেলা রেকর্ড পরিমাণ পেঁয়াজের চাষ করা হয়েছে। আবহাওয়া পেঁয়াজ চাষের অনুকূলে থাকায় ফলনও ভালো হবে। এ বছর মাঠে মাঠে পেঁয়াজ আর পেঁয়াজ। উপজেলার পেঁয়াজ উৎপাদনের লক্ষ্যমাত্রার চেয়ে দ্বিগুণ উৎপাদন হওয়ার সম্ভাবনা রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.