ঢাকা, , , ,
সর্বশেষ
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা

প্রচ্ছদ >

আইন ও আদালত

সাতকানিয়ায় ভ্রাম্যম‌ান আদাল‌তের সাড়া‌ঁসি অভিযান

সাতকা‌নিয়া ভ্রাম্যমান আদাল‌তের অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ও মানহীন ভোজ্যতেল জব্দ করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে ৫ মার্চ ২০২৫, দুপুর ২:৩০ মিনিটে সাতকানিয়া উপজেলার দেওদিঘী বাজার সংলগ্ন পূর্ব পাশের একটি বাড়িতে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম ।অভিযানে বাসার একটি কক্ষে ৩,৫০০ লিটার খোলা ও বোতলজাত সয়াবিন তেল পাওয়া যায়, যার মোড়কে বিএসটিআই অনুমোদন ও পণ্যের নির্ধারিত তথ্য ছিল না।

এসব তেল অস্বাস্থ্যকর পরিবেশে প্যাকেজিং করে “রুপচান” ব্র্যান্ড নামে সাতকানিয়ার বিভিন্ন দোকানে সরবরাহ করা হচ্ছিল। অভিযানে ৬,৮০০টি এক ও দুই লিটারের খালি প্লাস্টিক বোতল, বোতলজাতকরণের জন্য লেবেল ও তেল ভর্তি ড্রাম। মোবাইল কোর্ট জব্দকৃত ৩,৫০০ লিটার তেল ও বিপুল সংখ্যক খালি বোতল ও তেলের ড্রাম সিলগালা করে। অভিযানে হাতেনাতে আটক হন মো. ইউনুস (৪৮), পিতা: আবদুল হামিদ, সাং: পশ্চিম গাটিয়াডেংগা, ওয়ার্ড ০৯, এওচিয়া। মোবাইল কোর্ট নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে।

এছাড়া তেলের কারবারে জড়িত আরও দুইজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়, এই দুইজ‌নের ম‌ধ্যে মো. ইসাহাক (৪২), পিতা: আবদুল হামিদ, সাং: পশ্চিম গাটিয়াডেংগা, ওয়ার্ড ০৯, এওচিয়া;: অন্যজন বাড়ির মালিক মো. নাসির উদ্দিন (৪৫), পিতা: মৃত মফজুল আহমেদ, ওয়ার্ড ০৪, এওচিয়া অভিযানে সহায়তা ক‌রেন স্যানিটারি ইন্সপেক্টর জনাব সরোয়ার কামাল, সাতকানিয়া আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন পারভেজ ও তার টিম, সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ এবং উপজেলা ভূমি অফিসের কর্মচারীবৃন্দ

শেয়ার করুনঃ

© All Rights Reserved.