ঢাকা, , , ,
সর্বশেষ
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল

প্রচ্ছদ >

অন্যান্য

শিবপুরে নতুন ঠিকানা পেল পরিচয়হীন শিশু

বিগত ০৭/০১/২০২৫ তারিখে নরসিংদীর শিবপুরে জন্ম নেওয়া পিতৃ-পরিচয়হীন একটি শিশু পেল নতুন ঠিকানা। গোপনীয়তা বজায় রেখে শিশু আইন ২০১৩ এর আলোকে উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক দুই মাস বয়সী শিশুটিকে গতকাল বুধবার রাতে নতুন পরিবারের কাছে তাকে দত্তক দেয়া হয়।
উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সভাপতি মোছা: ফারজানা ইয়াসমিন,উপজেলা সমাজসেবা অফিসার ও উপজেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্য সচিব কে এম আবু রায়হান। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছা: রোকসানা বিলকিস।
ইউএনও মোছা: ফারজানা ইয়াসমিন জানান, শিশুটিকে দত্তক দেয়ার ক্ষেত্রে আবেদনকারীর পারিবারিক, সামাজিক, পেশা ও অর্থনৈতিক অবস্থা বিবেচনায় নিয়ে একটি নিঃসন্তান ধনাঢ্য পরিবারের কাছে তাকে হস্তান্তরের বিষয়ে সিদ্ধান্ত হয়। শিশুটির ভবিষ্যতের কথা চিন্তা করে সেই দত্তক নেয়া পরিবার সম্পর্কে তিনি কিছু জানাতে চাননি।
উপজেলা সমাজসেবা অফিসার কে এম আবু রায়হান জানান শিশু আইনের ৮৪ ধারায় বলা রয়েছে বাচ্চাকে যদি তার পরিবারে একীকরণ সম্ভব না হয় তাহলে শিশু কল্যাণ বোর্ড লালন পালনের অভিভাবকত্ব দিতে পারে, সেই ধারাকেই কাজে লাগানো হয়েছে। সে ভালো একটি পরিবারে যাচ্ছে, উন্নত জীবন কাটাবে, শিক্ষাদীক্ষায় বড় হবে এই প্রত্যাশা করি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.