ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম বিভাগ

জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা -২৫  পুরস্কার বিতরণ

জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৫ ইং ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয় ভিত্তিক কুইজ, কাবিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আজ(২১ এপ্রিল) রোজ সোমবার ধারাবাহিক কার্যক্রমে অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির অনুপস্থিতিতে পুরস্কার বিতরণ করেন,জনাব মোঃ শরিফ উদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক,(শিক্ষা ও আইসিটি) চট্টগ্রাম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,জনাব মোঃ আতাউর রহমান বিভাগীয় উপ পরিচালক, প্রাথমিক শিক্ষা, চট্টগ্রাম বিভাগ, চট্টগ্রাম।

জনাব শাহিন আকতার চৌধুরী সুপারিনটেনডেন্ট, পিটিআই,চট্টগ্রাম।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, জনাব এস এম আব্দুর রহমান জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, চট্টগ্রাম।

উক্ত জাতীয় প্রাথমিক শিক্ষা পদক ২০২৫ এ কাব স্কাউট শিশু (বালিকা) প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করেন, হাটহাজারী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তানীমা সুলতানা ইকরা ।
সে অত্র প্রতিষ্ঠানের কাব স্কাউড গ্রুপের ষষ্ঠক নেতা।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জনাব মোঃ শরিফ উদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, জেলা পর্যায়ে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতায় যারা ১ম, ২য় ও ৩য় স্থান অর্জন করেছে, তারা নিঃসন্দেহে তাদের যোগ্যতার পরিচয় দিয়ে এই জায়গায় এসেছে। আমি তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। এমন প্রতিযোগিতার মাধ্যমে মেধাবী শিক্ষার্থীরা তাদের মেধা বিকাশ ঘটাতে পারবে বলে আমি মনে করি।

তানীমা সুলতানা ইকরার অনুভূতি জানতে চাইলে সে বলে, আমি ২য় স্থান অর্জন করেছি তাই মহান আল্লাহ তালার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। সে দেশবাসীকে উদ্দেশ্য করে বলে,আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি যেন মানুষের মতো মানুষ হয়ে দেশে ও জাতির সেবা করতে পারি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.