ঢাকা, , , ,
সর্বশেষ
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি

প্রচ্ছদ >

চট্টগ্রাম

বাঁশখালীর বিভিন্ন উন্নয়ন কার্যক্রম পরিদর্শন ও প্রকল্প উদ্বোধন করেন জেলা প্রশাসক

 

 

বাঁশখালী প্রতিনিধি :
চট্টগ্রাম জেলার সুযোগ্য জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম বাঁশখালী উপজেলায় সরকারি উন্নয়ন কার্যক্রম পরিদর্শন এবং বিভিন্ন প্রকল্প উদ্বোধন করেন। গত ২৯ জুলাই ২০২৫ মঙ্গলবার, উপজেলা পরিষদ কম্পাউন্ডে জেলা প্রশাসক মুক্ত মঞ্চের ভিত্তিপ্রস্তর স্থাপন, বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন, ত্রাণ ভান্ডার, গাড়ির গ্যারেজ, ওয়াশ কর্ণার নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং উপজেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালত কক্ষ আধুনিকীকরণ ও সংস্কার কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

এরপর উপজেলা পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সাথে মতবিনিময় সভায় জেলা প্রশাসক ফরিদা খানম প্রশাসনিক কার্যক্রমের দক্ষতা বৃদ্ধি, সেবার মান উন্নয়ন এবং জনকল্যাণমূলক কার্যক্রম জোরদারের নির্দেশনা প্রদান করেন। এসময় তিনি বাঁশখালি উপজেলায় বিভিন্ন সরকারি দপ্তরের মাঝে বিদ্যমান টিম-ওয়ার্ক স্পিরিটের প্রশংসা করেন।

পরবর্তীতে উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তিনি ৪০টি কমিউনিটি ক্লিনিকে চিকিৎসা সরঞ্জামাদি, প্রান্তিক কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি ও উপকরণ বিতরণ করেন। এছাড়াও মাধ্যমিক পর্যায়ের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে হাই-বেঞ্চ, লো-বেঞ্চ এবং ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।

এরপর তিনি বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়সহ ৫টি শিক্ষা প্রতিষ্ঠানে স্থাপিত স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন ও জয়িতা কর্ণার উদ্বোধন করেন। একই দিন দুপুরে জেলা প্রশাসক বাঁশখালী থানায় চলমান সেবা কার্যক্রম পর্যবেক্ষণ করেন।

সবশেষে “বাংলাদেশের ৩০টি পৌরসভায় পানি সরবরাহ ও স্যানিটেশন” প্রকল্পের আওতায় বাঁশখালী পৌরসভায় পানি সরবরাহ লাইন, গৃহ সংযোগ, ওভারহেড ট্যাংক এবং পানি শাখার অফিস উদ্বোধন করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.