ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সন্দ্বীপে পঁচাত্তর কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা প্রদান করেছে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা

 

সন্দ্বীপ প্রতিনিধি :
এসএসসি ও সমমান পরীক্ষায় সন্দ্বীপের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ-৫ প্রাপ্ত ৭৫ জন কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা। ২ আগস্ট ২০২৫, শনিবার, সন্দ্বীপ উপজেলা পরিষদের হল রুমে অনুষ্ঠিত উক্ত ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, পত্রিকার সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।

মাওলানা মুহাম্মদ শাহাদাত হোসেন কর্তৃক পবিত্র কোরআন থেকে তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ উপজেলা বিএনপি’র সদস্য সচিব জনাব আলমগীর হোসাইন ঠাকুর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সভাপতি জনাব নিঝুম খান ও বাংলাদেশ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক জনাব এ.কে ফজলুল করিম বাবুল।

বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি সন্দ্বীপ শাখার সাধারণ সম্পাদক কাজী দেলোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন সন্দ্বীপ প্রেস ক্লাবের সভাপতি ডা. মোজাম্মেল হোসেন, এনাম নাহার হাই স্কুল মোড় ব্যবসায়ী সমিতির আহ্বায়ক আসিফ আকতার, মাধ্যমিক সহকারী শিক্ষক পরিষদ সন্দ্বীপ শাখার সভাপতি কাজী আনোয়ার হোসেন, সন্দ্বীপ মডেল স্কুল এন্ড কলেজের ইংরেজি বিভাগের প্রভাষক রেজাউল করিম রিয়াদ, ডেল্টা ইমিগ্রেশনের ম্যানেজার সায়েদ মাহমুদ, বাউরিয়া গোলাম খালেক একাডেমির শিক্ষক মোঃ মামুনুল ইসলাম প্রমুখ।

অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের পক্ষে বক্তব্য রাখেন, সন্দ্বীপ কারামতিয়া ফাজিল মাদরাসার শিক্ষার্থী আছমা বেগম ও সন্দ্বীপ আনন্দ পাঠশালা’র শিক্ষার্থী তারেক রহমান তানভীর।

অনুষ্ঠানে বক্তারা কৃতি শিক্ষার্থীগণ আগামীতেও ভালো ফলাফলের ধারা অব্যাহত রেখে নীতি-নৈতিকতার সাথে সুশিক্ষিত হয়ে ভালো মানুষ হিসেবে গড়ে উঠার পরামর্শ দেন। বক্তারা কৃতীদের পিতা-মাতা ও শিক্ষকদের সম্মান করার এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন স্মারক, সনদপত্র ও বই প্রদান করা হয়। উল্লেখ্য শিক্ষার গুণগত মানোন্নয়নে সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে ২০১৪ সাল থেকে মাঠ পর্যায়ে ০৭টি কর্মসূচি চলমান রয়েছে। উক্ত কর্মসূচিগুলো হচ্ছে-
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা মেধাবৃত্তি পরীক্ষা, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা চিত্রাংকন প্রতিযোগিতা, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকা হাতের লেখা প্রতিযোগিতা,
সন্দ্বীপ থেকে মাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা প্রদান, কবি আবদুল হাকিম ফাউন্ডেশন স্মৃতি রচনা প্রতিযোগিতা, সন্দ্বীপ থেকে উচ্চ মাধ্যমিক স্তরে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের ক্যারিয়ার গাইডলাইন বিষয়ক কর্মশালা ও সংবর্ধনা অনুষ্ঠান, অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা অনুষ্ঠান

 

শেয়ার করুনঃ

© All Rights Reserved.