ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

অপরাধ

সাংবাদিক তুহিন হত্যাকারী প্রধান আসামিসহ গ্রেফতার ৪

সারা দেশের শীর্ষ আলোচিত চাঞ্চল্যকর খুনের ঘটনায় যৌথ বাহিনীর অভিযানে গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার প্রধান আসামিসহ ৪জন গ্রেফতার করা হয়। গত ৭আগষ্ট(বৃহস্পতিবার) রাতে হত্যায় ঘটনার ৪৮ ঘণ্টার মধ্যে আসামিদের আটক করা হয়।

শুক্রবার (৮ আগস্ট) রাতে গোপন সংবাদে গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলেন- প্রধান আসামি কেটু মিজান,
মিজানের স্ত্রী গোলামী,আল আমিন এবং বাদশা। প্রাথমিক সূত্রে জানা যায়,তারা কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নয়। তারা সবাই প্রফেশনাল ছিনতাই চক্রের সদস্য।
গাজীপুরে দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যার ঘটনায় প্রধান আসামিসহ ৪জনকে আটক করা হয়েছে।

শুক্রবার রাতে তাদের গ্রেফতারের তথ্য জানিয়েছে গাজীপুর মেট্টোপলিটন পুলিশ। গ্রেফতাররা হলেন- কেটু মিজান, মিজানের স্ত্রী গোলাপী বেগম, স্বাধীন, আল আমিন ও সুমন। গাজীপুর মেট্টোপলিটন পুলিশের (জিএমপি) উপকমিশনার রবিউল হাসান বলেন, সাংবাদিক তুহিন হত্যার ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। তবে সিসি ক্যামেরা বিশ্লেষণে যাদের পাওয়া গেছে আটককৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

তিনি বলেন, সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে সরাসরি জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে কেটু মিজান ও তার স্ত্রী গোলাপীকে ভবানীপুর, উত্তরার তুরাগ থেকে আলামিন ও ভবানীপুর এলাকা থেকে স্বাধীনকে র‍্যাব গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা সবাই ছিনতাইসহ বিভিন্ন মামলার আসামি। তবে তাদের রাজনৈতিক দলের সম্পৃক্ততা পাওয়া যায়নি।

তিনি আরও বলেন, হত্যার রহস্য উদঘাটন করতে শনিবার (০৯ আগস্ট) তাদের আদালতে পাঠানোর পর রিমান্ড আবেদন করা হবে। আশা করি দ্রুত এই মামলার রহস্য উন্মোচন হবে। এ ঘটনায় অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.