ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামে বর্জ্য সংগ্রহকারী মৃত সেবক পরিবারের হাতে জীবনবীমার অর্থ প্রদান

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পে কর্মরত বর্জ্য সংগ্রহকারী জনাব মুহাম্মদ ইসমাইল (বয়স ৪৩) গত ৯ মে ২০২৫ তারিখে মৃত্যুবরণ করেন। নগরের পরিবেশ উন্নয়নে অমুল্য অবদান ও শ্রমের প্রতি সম্মান জানিয়ে, প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের আওতাধীন স্বাস্থ্যবীমা কর্মসূচির অধীনে তাঁর স্ত্রী পাখি আকতারকে মৃত্যুকালীণ সুবিধা হিসেবে ১,৫০,০০০ (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকার চেক প্রদান করা হয়।

এই উপলক্ষে ৭ আগস্ট, ২০২৫, টাইগারপাস সংলগ্ন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের হেড অফিসে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় । উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ডা: শাহাদাত হোসেন। ‍বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ মুহাম্মদ তৌহিদুল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা, চসিক, কমান্ডার ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী, প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা, চসিক, শামীমা আকতার, পরিচালক – কর্পোরেট অ্যাফেয়ার্স, পার্টনারশিপ এবং কমিউনিকেশনস, ইউনিলিভার বাংলাদেশ লিমিটেড, এস এম ফয়সাল, জনসংযোগ ও প্রকল্প ব্যবস্থাপক, ইউনিলিভার, মুহাম্মদ কামরুজ্জামান, এসিস্ট্যান্ড ম্যানেজিং ডিরেক্টর এন্ড চিফ কর্পোরেট বিজনেস অফিসার, মেটলাইফ, মোহাম্মদ তৌহিদ হোসেন, এসিস্ট্যান্ড ভাইস প্রেসিডেন্ট কর্পোরেট বিজনেস,মেটলাইফ,  আব্দুস সবুর, সহকারি পরিচালক ইপসা ও প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনা প্রকল্পের ফোকাল পারসন ও অন্যান্য ব্যক্তিবর্গ ।

এই উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় নিয়োজিত ১৮২৭ জন বর্জ্য সংগ্রহকারীর কল্যাণে প্রকল্পটি সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালনা করছে । মৃত্যুকালীণ ও দূর্ঘটনাজনিত সুবিধা প্রদানের এই পদক্ষেপ সংশ্লিষ্ট কর্মীদের প্রতি একটি দায়িত্বশীল ও মানবিক চিত্র তুলে ধরেছে। প্রকল্পটি নগরীর ৪১টি ওয়ার্ডে বাস্তবায়িত হচ্ছে  ও উক্ত প্রকল্পের মাধ্যমে নগরীর ২৫ হাজার টন প্লাস্টিক বর্জ্য, ব্যবস্থাপনার আওতায় এসেছে । প্রকল্পটি চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও ইউনিলিভার বাংলাদেরশ লিমিটেডের সহযোগিতায় বেসরকারী উন্নয়ন সংস্থা ইপসা বাস্তবায়ন করছে ।

বাংলাদেশে বর্জ্য সংগ্রহকারীদের জন্য ইন্সুরেন্স সেবা এটাই প্রথম ও অন্যতম। অনুষ্ঠানের উপস্থিত সবাই এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.