ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

পরিবেশ 

ডুমুরিয়ায় ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি উদযাপন

সবুজ দেশের সুস্থ বাতাস লাগুক সবার প্রাণে” – স্লোগানকে সামনে রেখে স্বদেশ ব্লাড ফাউন্ডেশনের উদ্যোগে খুলনার ডুমুরিয়া উপজেলায় এক ব্যতিক্রমধর্মী পরিবেশবান্ধব উদ্যোগ হিসেবে অনুষ্ঠিত হলো ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি। শনিবার বিকাল ৪ ঘটিকায় উপজেলার সাজিয়াড়া সামছুল উলুম মাদ্রাসা প্রাঙ্গণে এ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়।

উদ্বোধন করেন স্বদেশ ব্লাড ফাউন্ডেশন, ডুমুরিয়া, খুলনার উপদেষ্টা মণ্ডলীর সদস্য ও সাংবাদিক জাহাঙ্গীর আলম মুকুল এবং সাংবাদিক মোঃ সাব্বির হুসাইন ডালিম।

অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি এম এম টিপু সুলতান, সিনিয়র সহ-সভাপতি মোঃ রিয়াজুল ইসলাম (রিয়াজ), সংগঠনিক সম্পাদক মোঃ ফায়সাল আজিজ, রক্ত বিষয়ক সম্পাদক মোঃ আল ইমরান শেখ, সিনিয়র এডমিন বৃষ্টি খাতুন সহ, সদস্য নাঈম ইসলাম, মোঃ সোহাগ শেখ, মোঃ রাশেদুল ইসলাম রাশেদ, সাংবাদিক মিথুন চক্রবর্তী, রাসেল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক-শিক্ষার্থী এবং বহু সাধারণ মানুষ।

প্রতিষ্ঠাতা সভাপতি এম এম টিপু সুলতান তাঁর বক্তব্যে বলেন।
জলবায়ু পরিবর্তনের ভয়াবহ প্রভাব মোকাবিলা করতে হলে ব্যাপক হারে বৃক্ষরোপণ ছাড়া কোনো বিকল্প নেই। প্রত্যেক নাগরিকের উচিত অন্তত একটি হলেও গাছ লাগানো। আজকের এই বৃক্ষরোপণ কর্মসূচি কেবল একটি কার্যক্রম নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ-সুন্দর জীবন উপহার দেওয়ার অঙ্গীকার।”

ফাউন্ডেশনের লক্ষ্য ও অঙ্গীকার নিয়ে স্বদেশ ব্লাড ফাউন্ডেশনের নেতৃবৃন্দ জানান। “মানবতা ছড়িয়ে যাক অন্তর থেকে অন্তরে”—এই মূলমন্ত্রে কাজ করে যাচ্ছে সংগঠনটি। রক্তদান কার্যক্রমের পাশাপাশি সমাজসেবা, জনসচেতনতা ও পরিবেশ রক্ষার মতো ইতিবাচক উদ্যোগেও সংগঠনটি অগ্রণী ভূমিকা রাখছে।

ব্যাপক বৃক্ষরোপণের পরিকল্পনায়
জানা যায়, এই কর্মসূচির আওতায় পুরো ডুমুরিয়া উপজেলায় বিভিন্ন ফলজ, ও বনজ গাছ রোপণ করা হবে। এতে শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা হবে না, বরং মানুষের মধ্যে সবুজের প্রতি ভালোবাসা জাগ্রত হবে।

স্থানীয়রা বলেন, স্বদেশ ব্লাড ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগ আগামী প্রজন্মের জন্য একটি দৃষ্টান্ত হয়ে থাকবে।

সবুজ দেশ, সুস্থ আগামী, গাছ লাগান, জীবন বাঁচান।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.