ঢাকা, , , ,
সর্বশেষ
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রচ্ছদ >

uncategorized

আলোচিত মাহিন হত্যা মামলায় নতুন করে গ্রেফতার আরো ১

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলাধীন কাঞ্চননগরে আলোচিত কিশোর মাহিন হত্যা মামলার আরও এক জন আসামিকে গ্রেফতার করেছে ফটিকছড়ি থানা পুলিশ।

আজ (২৯ শে আগস্ট) রোজ শুক্রবার ভোরে উপজেলার সুন্দরপুর ইউনিয়নের অন্তর্গত তার এক আত্মীয়ের বাড়ি থেকে মো. তাজুল ইসলাম (৪০) কে আটক করেছে ফটিকছড়ি থানা পুলিশ ।

উক্ত ঘটনায় গ্রেফতারকৃত তাজুল ইসলাম কাঞ্চন নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড দক্ষিণ কাঞ্চন নগর গ্রামের মৃত বদিউল আলমের ছেলে।

ফটিকছড়ি পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতার হওয়া ৩ জন আসামি আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। তাদের জবানবন্দিতে আসামি তাজুল ইসলামের নাম উঠে আসে। এরপর থেকে দফায় দফায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করার চেষ্টা করা হচ্ছিল।

এ বিষয়ে ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর আহমেদ বলেন,চলমান অভিযানের অংশ হিসেবে তাজুল ইসলামকে তার আত্মীয়ের বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, এ পর্যন্ত মাহিন হত্যাকাণ্ডের ৪জন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

উল্লেখ্য, গত ২২ আগস্ট ফটিকছড়ি উপজেলাধীন কাঞ্চন নগর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের স্থানীয় কয়েকজন যুবক চোর সন্দেহে মাহিন (১৪) নামে এক কিশোরকে পিটিয়ে হত্যা করে। উক্ত ঘটনায় আহত আরো দুই জন কিশোর এখনও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.