নওগাঁর মান্দায় ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে সংগঠনের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২৭শে সেপ্টেম্বর বিকেলে ইউনিয়নের চককামদেব বালিকা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।
মান্দা উপজেলা বিএনপির সদস্য প্রভাষক জাবেদ আলী’র সঞ্চালনায়, ৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল করিম মন্ডলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক ছাত্রনেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক ও মান্দা উপজেলা বিএনপি’র সভাপতি এম,এ মতিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপির সহ-সভাপতি মোঃ তোফাজ্জল হোসেন টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক বেলাল হোসেন খান, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অ্যাড. মিজানুর রহমান মিজান, ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মোঃ মামুনুর রশিদ মামুন ও সাংগঠনিক সম্পাদক মোঃ জয়বুল হোসেন।
এছাড়াও উপস্থিত ছিলেন ১৪ নং বিষ্ণুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ জালাল উদ্দিন জালাল, বিষ্ণুপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ একরামুল হক সিজারসহ স্থানীয় নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে এম এ মতিন বলেন,
“বিএনপি প্রতিহিংসার রাজনীতি করে না। আমরা সব সময় গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য কাজ করি। দেশের কল্যাণের জন্য প্রয়োজন জাতীয় ঐক্য ও শান্তিপূর্ণ রাজনৈতিক পরিবেশ। প্রতিহিংসার রাজনীতি দেশ ও জাতির জন্য ক্ষতিকর—এমন রাজনীতি পরিহার করতে হবে।





