ঢাকা, , , ,
সর্বশেষ
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫

প্রচ্ছদ >

গ্রাম বাংলা

ঐতিহ্যের ৭১” এ পা রাখলো দক্ষিণ চট্টগ্রামের সর্ববৃহৎ সংগঠন মুক্তিসংঘ ক্লাব

দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নের ধোরলা মুক্তি সংঘ সর্বজনীন দূর্গা মন্দিরের ৭১ বছর পূর্তি।

সনাতনীদের বিভিন্ন পুজা পার্বণের জন্য দেশের সকল হিন্দুদের কাছে চট্টগ্রাম সারা বাংলাদেশে খুবই জনপ্রিয় একটা বিভাগ।দূর দূরান্ত থেকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন পূজা দেখতে চলে আসে দেশের নানা বিভাগের লোকজন। সনাতনীদের প্রায় হাজার বছরের পুরনো কয়েকটি বড় বড় তীর্থস্থানের অবস্থানও এই চট্টগ্রাম বিভাগে। তার মধ্যে সীতাকুণ্ড চন্দ্রনাথ পাহাড়,আদিনাথ মন্দির ও বোয়ালখালীর করলডেঙ্গা পাহাড়ে মেধসমুনির আশ্রম শুধু বাংলাদেশেই নয় সারা বিশ্বে খুবই সুপরিচিত, জনপ্রিয় ও সর্ববৃহৎ তীর্থস্থান।

সনাতনীদের বিভিন্ন দেবদেবীর আধ্যাত্মিক স্থান ও বিভিন্ন সাধু সন্ন্যাসীদের সাধনার জায়গা এগুলি।মূলতঃ বারো মাসে তের পার্বন পূজা খ্যাত সনাতনীরা সকল দেবদেবীর পূজা করলেও তবে সারা বিশ্বে সনাতনী বা হিন্দুদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হচ্ছে দুর্গাপূজা এবং এই পুজো তাদের সবচেয়ে বড় আবেগ । আর সেই দুর্গাপূজার উৎপত্তিস্থল মূলত চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কড়লডেঙ্গা পাহাড়ের মেধসমুনির আশ্রমে।বলা হয় যেখানে কয়েক বছর আগে সর্বপ্রথম সনাতনীদের বড় দেবদেবী রাম সীতা মা দুর্গা দেবীর প্রথম পূজা করেছিল।

আর সেই দক্ষিণ চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার আমুচিয়া ইউনিয়নে অবস্থিত অতি সুপরিচিত ধোরলা মুক্তি সংঘ সর্বজনীন দুর্গা মন্দির। যেটি দক্ষিণ জেলার মধ্যে সর্ববৃহৎ সংগঠন হিসেবে পরিচিত।

আর সেই অতি সুপরিচিত ক্লাবটি ২০২৫ এ পা রেখেছে ৭১”বছরে। আর তারই ধারাবাহিকতায় এই বছর সংগঠনটি আয়োজন করেছে ছয় দিনব্যাপী দুর্গাপূজা। প্রতিবছর তারা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে পাঁচ দিন ব্যাপি দুর্গাপূজা পালন করলেও তবে এই বছর ক্লাবের ৭১ বছর পূর্তি উপলক্ষে বছরটিকে স্মরণীয় করে রাখার জন্য তারা পুজোর আয়োজন করেছে ৬ দিনব্যাপী। প্রতিবছর এই সংগঠনের ঘটা করে করা বর্ণাড্য আয়োজন দেখতে পূজাতে নামে হাজার হাজার দর্শনার্থীর ঢল। এই সংগঠনটিতে পুজোকে কেন্দ্র করে আলাদাভাবে তৈরি করা হয় স্বেচ্ছাসেবক কমিটি। যে কমিটি দিনরাত চব্বিশ ঘন্টা দর্শনার্থীদের নিরাপত্তায় কাজ করে যায়। পাশাপাশি স্থানীয় প্রশাসন পুলিশ,ইউএনও ও সেনাবাহিনীর সহযোগিতা থাকে খুবই আন্তরিক। শুধু মুক্তি সংঘ নয় এবারও বোয়ালখালীর প্রত্যেকটি দূর্গা পূজার মন্ডপে সেনাবাহিনী ও পুলিশ তাদের নিরাপত্তা জোরদার করেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.