রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, পিপিএম (বার), পিএইচডি আজ রোববার (২৮ সেপ্টেম্বর ২০২৫) নওগাঁ জেলার মান্দা সার্কেল অফিসের দ্বিবার্ষিক পরিদর্শন ও বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সারোয়ার, বিপিএম, মান্দা সার্কেলের সহকারী পুলিশ সুপার এবং মান্দা থানার অফিসার ইনচার্জ উপস্থিত ছিলেন।
সার্কেল অফিসে গিয়ে ডিআইজি শাহজাহান অফিসের সব রেজিস্টার পুঙ্খানুপুঙ্খভাবে পর্যালোচনা করেন। এ সময় তিনি কর্মকর্তাদের সঠিক নিয়মে ও তান্ত্রিকভাবে সব নথি সংরক্ষণের নির্দেশ দেন।
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তাব্যবস্থা ও প্রস্তুতি দেখতে তিনি একাধিক পূজামণ্ডপ সরেজমিন ঘুরে দেখেন। পূজা উদযাপন কমিটির নেতাদের সঙ্গে মতবিনিময় করে তিনি নিরাপত্তা ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে পুলিশ প্রশাসনের সব ধরনের সহায়তার আশ্বাস দেন।
এ সময় স্থানীয় পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।





