সীতাকুণ্ড উপজেলার বাড়বকুণ্ডের রেজাউল করিম সাদ্দাম এলাকায় সকল ধর্মের মানুষের মধ্যে সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে কয়েক বছর ধরে ব্যতিক্রমী উদ্যোগ চালিয়ে আসছেন।
তিনি সম্প্রতি এলাকায় ছয়টি পুজা মন্ডপে ১০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অনুদান দিয়েছেন। স্থানীয়দের সঙ্গে আলাপকালে সাদ্দাম জানান, তার উদ্দেশ্য হলো “সকল ধর্মের মানুষ যেন মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে। আমরা চাই আমাদের এলাকায় ভাই-ভাইয়ের সম্পর্ক বজায় থাকুক।”
স্থানীয় বাসিন্দা হারাধন নন্দী মাষ্টার বলেন, “সাদ্দাম সবসময় স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও বড়ুয়াদের পুজা, বিয়ে, চিকিৎসা সহ বিভিন্ন কাজে সাহায্য করে আসছেন। তার এই উদ্যোগ প্রশংসার যোগ্য।”
অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদল, যুবদল ও মৎসজীবী দলের নেতৃবৃন্দ এবং বিভিন্ন মন্দিরের সভাপতি ও সম্পাদকরা। এছাড়া, তার প্রবাসী বড় ভাই মোঃ মামুন ইটালীও সামাজিক কাজে অর্থিক সহায়তা দিয়েছেন।
স্থানীয়রা এই উদ্যোগকে উদাহরণস্বরূপ উল্লেখ করছেন এবং সাদ্দামের দীর্ঘায়ু ও সফলতা কামনা করছেন।





