ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে যুবক নিখোঁজ

কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ফরিদপুর ইউনিয়নের নলবাইদ পূর্বপাড়া গ্রামে ব্রহ্মপুত্র নদে মাছ ধরতে গিয়ে উছমান মিয়ার ছেলে ওয়াসিম (১৮) নামে এক যুবক নিখোঁজ হয়েছেন। এ সময় আরও ৪ জন আহত হয়েছেন বলে জানা যায়।

আহতরা হলেন, সিয়াম (১৮), আরিফ (১৭), তুহিন (১৬) ও আনাস (১৫)। তারা নলবাইদ পূর্বপাড়া গ্রামের বাসিন্দা। আজ ১ অক্টোবর বুধবার সকাল আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে কয়েকজন যুবক একসাথে নদে মাছ ধরতে নামে। এক সময় হঠাৎ নদের স্রোতে তারা তলিয়ে যেতে থাকে। স্থানীয়রা তাদের দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে আহত অবস্থায় পাশ্ববর্তী বেলাব উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে যায়। তবে এ ঘটনায় নিখোঁজ ওয়াসিমের কোন খোঁজ পাওয়া যায়নি।

ঘটনার খবর পেয়ে কুলিয়ারচর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছেন। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.