ঢাকা, , , ,
সর্বশেষ
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রচ্ছদ >

চট্টগ্রাম

প্রেমের ফাঁদে মিথ্যা মামলা জেল, চাঁদা লুটপাট হুমকি : সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সেফায়েত উল্লাহ নামের এক যুবক সংবাদ সম্মেলনে অভিযোগ করেছেন যে, নাফিসা বিনতে আলম নামের নারী তাকে প্রেমের ফাঁদে ফেলে বিভিন্নভাবে প্রতারণার শিকার করেছেন। ভুক্তভোগীর দাবি, নাফিসা সামাজিক যোগাযোগ মাধ্যমে বন্ধুত্বের মাধ্যমে তার সঙ্গে পরিচিত হন এবং কথাবার্তার মাধ্যমে তাকে প্রেমের ফাঁদে ফেলে।

৭,অক্টোবর (মঙ্গলবার) সকালে নগরী চেরাগী মোড়স্থ চট্টগ্রাম একাডেমি সম্মেলন কক্ষে ভুক্তভোগী তার লিখিত অভিযোগ দায়ের করেন অভিযুক্ত ওই নারীর বিরুদ্ধে।

সংবাদ সম্মেলনে সেফায়েত উল্লাহ জানান, নাফিসা তাকে ১০ লাখ টাকার চাঁদা দাবি করেছেন। টাকা না দিলে ঘরের সম্পদ লুটপাটের চেষ্টার পাশাপাশি মিথ্যা মামলা দায়ের করে জেল হাজতে পাঠানোর হুমকি দেওয়া হয়। তিনি বলেন, এই ঘটনা তার মান-সম্মান এবং সামাজিক অবস্থার উপর গভীর প্রভাব ফেলেছে।

ভুক্তভোগী আরও বলেন, “আমি ন্যায় বিচারের জন্য আদালতে মামলা করেছি। আশা করি প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সুষ্ঠু তদন্তের মাধ্যমে সত্য উদঘাটন করবেন এবং অপরাধী যেই হোক, দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত হবে।” তিনি সাংবাদিকদেরও সহযোগিতা কামনা করেন যাতে সত্যটি সর্বজনের সামনে আসে।

চট্টগ্রামের কোতোয়ালি থানার রুমঘাটা এলাকার মোঃ শাহ আলমের কন্যা নাফিসা বিনতে আলমকে অভিযুক্ত করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, মিথ্যা মামলা, মান-সম্মান হানি, আর্থিক লুটপাট এবং বিভিন্ন প্রতারণার মাধ্যমে ভুক্তভোগীকে সামাজিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করা হয়েছে।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আশা প্রকাশ করেন যে, প্রশাসন দ্রুত ব্যবস্থা নেবেন এবং আইনের শাসন প্রতিষ্ঠা করবে। তিনি বলেন, “এ ধরনের ঘটনা শুধু ব্যক্তিগত ক্ষতি নয়, সমাজের নৈতিক মূল্যবোধকেও আঘাত করে। তাই সকলের সহযোগিতা প্রয়োজন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.