ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

চট্টগ্রাম

মিথ্যা সংবাদ প্রচার করে মহীলাদল নেত্রীর মা’নহানি, সংবাদ সম্মেলনে অভিযোগ

রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে একটি অনলাইন নিউজ পোর্টালে আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রতিবাদে সংবাদ সম্মেলন’।

আসসালামু আলাইকুম, সম্মানিত উপস্থিত সাংবাদিকবৃন্দ, আমার নাম শিরিন জাহান। আমার বাবার নাম হাজী মরহুম খায়ের আহমেদ, যিনি পদুয়া ইউনিয়ন বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা বিএনপির সহসভাপতি ছিলেন। তিনি ওই ইউনিয়নের প্রথম শিক্ষিত ব্যক্তি হিসেবে স্থানীয় কাছে বেশ পরিচিত ছিলেন। আমার মাতা আলহাজ জাহানারা বেগম, ১৯৭০ থেকে ১৯৮৫ সাল পর্যন্ত টানা পদুয়া ইউনিয়ন পরিষদের বিএনপি সমর্থিত কাউন্সিলর ছিলেন। গত ৭ অক্টোবর ২০২৫ ইংরেজি তারিখে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি অনলাইন নিউজ পোর্টালে আমার বিরুদ্ধে আমার বিরুদ্ধে প্রকাশিত মিথ্যা ও ভিত্তিহীন সংবাদের প্রকাশিত হয়েছেড়তা সম্পূর্ণ ভিত্তিহীন, মিথ্যা ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।

প্রিয় সাংবাদিক ভাই-বোনেরা বর্তমানে আমার শ্বশুরবাড়ি বোয়ালখালী উপজেলায়। ১৯৮৭ সাল থেকে ছাত্রদলের রাজনীতির সঙ্গে যুক্ত হই, তখন আমি অষ্টম শ্রেণির ছাত্রী। ১৯৯১ সালে এসএসসি পাশের পর আমার বিয়ে হয়। পরবর্তীতে আমি ১৯৯৯ সালে এইচএসসি এবং ২০০২ সালে ডিগ্রি পাস করি। ২০০১ সালের চার দলীয় জোট সরকারের সময় আমি বিভিন্ন মহিলা সমাবেশ ও নির্বাচনী প্রচারণায় নেতৃত্ব দিই। যা প্রমাণ হিসেবে ওই সময় বোয়ালখালীর আমুচিয়া ইউনিয়নের বক্কর চেয়ারম্যান, করলডেঙ্গা ইউনিয়নের বাচা চেয়ারম্যান ও তাঁর ভাই মান্নান চেয়ারম্যানসহ স্থানীয় নেতারা আমার রাজনীতির সাক্ষ্য বহন করেন। এরপর আমি চট্টগ্রাম নগরে এসে বাকলিয়া এলাকায় বিএনপির রাজনীতিতে সক্রিয় হই। আমার স্বামী নাজিম উদ্দিন ছিলেন বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেনের ঘনিষ্ঠ সহযোগী। ২০১৬ সালে ১৯ রমজানে আমি বিএনপির নেতাকর্মীদের নিয়ে একটি ইফতার মাহফিল আয়োজন করি। এ ঘটনায় পরদিন আমার স্বামীকে কুপিয়ে আহত করা হয়, যা নগর বিএনপির তৎকালীন সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাসনাত আবুলসহ বিএনপির নেতৃবৃন্দ আমার বাসায় ও চট্টগ্রাম মেডিকেলে গিয়ে ব্যক্তিগতভাবে খোঁজ নিয়েছিলেন। ফ্যাসিবাদী সরকারের আমলে গত ১৬ বছর আমি নিয়মিত রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিয়েছি। বাকলিয়া এলাকায় পুলিশি হয়রানি ও মিথ্যা মামলার কারণে নিজস্ব ফ্ল্যাটেও থাকতে পারিনি। দলের দুঃসময়ে অনেক নেতাকর্মীকে আশ্রয় ও আর্থিক সহায়তা দিয়েছি।

প্রিয় সাংবাদিকবৃন্দ, বিএনপি মহিলা দলে কোনো পদ-পদবি না থাকা সত্ত্বেও দীর্ঘদিন একজন নেত্রী হিসেবে প্রতিটি কর্মসূচিতে আমি বিপুল সংখ্যক কর্মী ও নেত্রীর উপস্থিতি নিশ্চিত করতাম। মহানগর বিএনপির বিভিন্ন কর্মসূচি উপলক্ষে মহিলা দলের সভানেত্রী মনোয়ারা বেগম মনি প্রায়ই আমার কাছে কর্মী আনার অনুরোধ করতেন। আমি প্রতিটি মহিলা দলের কর্মসূচিতে নিজ খরচে লোকজন সংগঠিত প্রায় শতাধিক ও তার বেশি নারী নিয়ে অংশগ্রহণ করেছি। এমনকি আমাকে পদ দেওয়ার আশ্বাসে উক্ত নেত্রী একটি ডায়মন্ড উপহারও নিয়েছেন।

পাশাপাশি নিজের ব্যক্তিগত প্রয়োজনে খাবার বা আয়োজনের বিষয়েও আমাকে বলতেন, এবং আমি সর্বদা তাঁর অনুরোধ পূরণের চেষ্টা করতাম। আমার রাজনৈতিক সম্পর্কের প্রমাণ হিসেবে উল্লেখ করছি- ২০২২ সালের ৭অক্টোবর মেয়ের আকদ অনুষ্ঠান হোটেল রেডিসন ব্লুর মোহনা হলে অনুষ্ঠিত হয়। উপস্থিত ছিলেন, বর্তমান মেয়র ডা. শাহাদাত হোসেন, আবু সুফিয়ান ভাইসহ বিএনপির শীর্ষ নেতারা।

২০২৩ সালের ১০ মার্চ আমার বিয়ের অনুষ্ঠান চট্টগ্রাম লেডিস ক্লাবে অনুষ্ঠিত হয়, যেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, মেয়র ডা. শাহাদাত হোসেন, আবু সুফিয়ান ভাইসহ বিএনপির নেতৃবৃন্দ। ২০২৩ সালের ১৩ মার্চ দি কিং অব চিটাগং-এ মেয়ের ওয়ালিমা অনুষ্ঠানে একই নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এই উপস্থিতির মাধ্যমেই প্রমাণ হয়ড়আমি বিএনপির রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত এবং গ্রহণযোগ্য একজন সক্রিয়কর্মী।

দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃত্বের কাছে অনুরোধ- দীর্ঘদিনের আমার ত্যাগ, অবদান ও রাজনৈতিক ভূমিকা যথাযথ মূল্যায়ন করা হোক। আমি একজন সাধারণ কর্মী হিসেবে সর্বদা দলের জন্য, নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আদর্শে কাজ করে গেছি। আমার একটাই আবেদনড় দলের ভেতরে ষড়যন্ত্রকারীদের অপপ্রচার ও মিথ্যা তথ্যের মাধ্যমে দুঃসময়ে মাঠের একজন ত্যাগী কর্মীর যেন সুনাম নষ্ট না হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.