ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

নাটোর

বাগাতিপাড়ায় নার্স কোয়ার্টার থেকে ঝুলন্ত লাশ উদ্ধার

নাটোরের বাগাতিপাড়ায় সরকারি নার্স কোয়ার্টার থেকে মোহাম্মদ শাহিন আলী (২২) নামে এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯অক্টোবর) সন্ধ্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সরকারি নার্স কোয়ার্টারের দ্বিতীয় তলা থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত শাহিন আলী পার্শ্ববতী লালপুর উপজেলার মহরকয়া বিলমাড়িয়া গ্রামের মৃত সাজদার রহমান ও মোসাম্মাৎ ফেরদৌসী বেগমের ছেলে। তিনি রাজশাহীর মির্জা নার্সিং কলেজ থেকে নার্সিংয়ে পাস করেন। বর্তমানে বাগাতিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত সিনিয়র নার্স মেহরুন্নেসার ভাই ছিলেন শাহিন। তিনি বোনের সঙ্গে ওই সরকারি কোয়ার্টারেই বসবাস করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, শাহিন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ছয় মাস মেয়াদি ইন্টার্নি করছিলেন। তবে অসুস্থতার কারণে তিন মাস পর তা বন্ধ করতে হয়। বৃহস্পতিবার সকালে তিনি রাজশাহী মেডিকেলে নিজের সার্টিফিকেট আনতে যান, কিন্তু সেটি না পাওয়ায় মনঃক্ষুন্ন হয়ে পড়েন। পরে বাসায় ফিরে দুপুরের খাবার খেয়ে বিশ্রাম নেন। বিকেলে তাঁর বড় বোন ডিউটিতে হাসপাতালে গেলে, সেই ফাঁকে শাহিন নিজের কক্ষে গলায় গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন।
বাগাতিপাড়া থানা পুলিশ পরিদর্শক তদন্ত নাজনীন আখতারি বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চরছে।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সৈকত মোঃ রেজাওয়ানুর হক জানান, বিষয়টি তিনি জেনেছেন। সিনিয়র নার্স মেহরুন্নেসার ভাই তার সঙ্গে হাসপাতাল কোয়াটারে থাকত। শুনেছি তার ভাই মানসিক সমস্যায় ভুগছিলেন এবং চিকিঃসা নিচ্ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.