ঢাকা, , , ,
সর্বশেষ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন
প্রথমবার রূপপুর পারমাণবিক কেন্দ্রের উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে পরীক্ষামূলকভাবে সরবরাহ শুরু
মাদকের বিরুদ্ধে পুলিশের ধারাবাহিক অভিযান, ছয় মাসে গ্রেপ্তার ৫৫
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে টেকনাফে তরুণদের পদযাত্রা
পাবনার সাঁথিয়ায় স্কুলের পরিত্যক্ত কক্ষে মিলল গানপাউডার ও অর্ধশত ককটেল
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত

প্রচ্ছদ >

মাগুরা

শ্রীপুরে শত্রুতার জেড়ে রাতের আধারে কলা গাছ কর্তন

মাগুরার শ্রীপুরে রাতের আধারে পূর্ব শত্রুতার জেড়ে কৃষকের বাড়ির পাশে লাগানো প্রায় অর্ধশতাধিক কলাগাছ কেঁটে নষ্ট করেছে দুর্বৃত্তরা। ১৯ অক্টোবর দিবাগত রাতে উপজেলার সদর ইউনিয়নের সারঙ্গদিয়া গ্রামের মারুফুল ইসলাম নামের এক কৃষকের সাথে এই ঘটনা ঘটে। এতে তার লাগানো প্রায় অর্ধশতাধিক কলাগাছ নষ্ট হয়ে গেছে। এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে স্থানীয়রা।

এঘটনায় গণমাধ্যমকে মারুফুল ইসলামের মেয়ে মারুফা জানান, সকালে স্থানীয় লোকজন প্রথমে কাঁটা কলাগাছ দেখতে পেয়ে আমার বাবাকে জানান। এরপর আমরা এসে দেখি লাগানো কলাগাছগুলো সব কেটে দিয়েছে। আমরা এঘটনার তীব্র নিন্দা জানায় এবং সুষ্ঠু বিচার চাই।

ভুক্তভোগী মারুফুল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জেড়েই এমন ষড়যন্ত্র মূলকভাবে কলাগাছে কেটে দিয়েছি দুর্বৃত্তরা। এঘটনায় থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।

এমন ঘটনায় উদ্বেগ প্রকাশ করে স্থানীয় বাসিন্দা শেখ আবু সাঈদ জানান, শেখ হাসিনা পতনের ৫ আগষ্টের পরও আমাদের গ্রামের সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। কোথাও কোনো চুরি বা ডাকাতির ঘটনা ঘটেনি। তবে মারুফুল ইসলামের মত পরিশ্রমী মানুষের কলাগাছ কেঁটে দেওয়ায় আমরা গ্রামবাসী গভীর উদ্বেগ প্রকাশ করছি। আমি মনে করি ফ্যাসিস্ট আওয়ামী সরকারের মদদপুষ্ট কিছু দুষ্কৃতিকারীরাই গ্রামকে অশান্ত করে এমন ষড়যন্ত্র গুলো করেছে। প্রশাসনের কাছে এই ঘটনার সুষ্ঠু তদন্ত করার আহ্বান জানায়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.