নরসিংদীর শিবপুরে দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের মাঝে প্রতিষ্ঠাতা অধ্যক্ষ গাজী গিয়াসুদ্দিন আহমদ স্মৃতিবৃত্তি-২০২৫ বিতরণ করা হয়েছে।
সোমবার (২০ অক্টোবর) সকাল ১০টায় অত্র প্রতিষ্ঠানের হলরুমে এই স্মৃতিবৃত্তি বিতরণ করা হয়।
সহকারী শিক্ষক মোঃ আতিকুল ইসলাম ফিরোজের সঞ্চালনায় ও উপজেলা কৃষকদলের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজউদ্দিন চাঁন মিয়া মাস্টার এর সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা’র জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ গাজী মাসুম আহমদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কনসালটেন্ট ভাসকুলার সার্জন ও শিবপুর উপজেলা কল্যাণ সমিতির সভাপতি ডাঃ মোঃ বজলুল গণি ভূঁইয়া, ঢাকা মহাখালীর আইভি ফ্লুইড ও আইপিএইচ এর প্রাক্তণ সুপারিন্টেন্ডেন্ট ডাঃ মোমেনা শিরিন,ডাঃ রওশন আরা বেগম মনা।
তাছাড়া সহকারী অধ্যাপক গাজী আসাদুজ্জামান ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবদুল হাই মাস্টার,সহকারী শিক্ষক বেনুজির আহমেদ,সমাজসেবক আবদুর রশিদ ও মোস্তফা মিয়া।
অনুষ্ঠানে বক্তারা প্রয়াত অধ্যক্ষ গাজী গিয়াসু্দ্দিন এর সামাজিক কার্যক্রম ও স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন। উল্লেখ্য দড়িপুরা আদর্শ উচ্চ বিদ্যালয়ের মোট ২০জন কৃতি শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ,সনদ ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।





