ঢাকা, , , ,
সর্বশেষ
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম
পাইকগাছা মডেল প্রেসক্লাবের ১৫ সদস্যের ত্রি-বার্ষিক কমিটি গঠন

প্রচ্ছদ >

রাজনীতি

দুদু ৩ দিনের রিমান্ডে

প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় রমনা মডেল থানায় করা মামলায় বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদুর ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার দুপুরে তাকে আদালতে হাজির করা হয়। এসময় মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাকে পাঁচদিনের রিমান্ডে নিতে আবেদন করেন তদন্তকারী কর্মকর্তা। অপরদিকে তার আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শফি উদ্দিন তার জামিন নামঞ্জুর করে ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের অনুমতি নিয়ে শামসুজ্জামান দুদু বলেন,  আমরা গণতন্ত্র, ভালো নির্বাচনের  জন্য আন্দোলন করছি।  আমাদের আন্দোলনকে বানচাল করতে আমাদের একেকজনকে একের পর এক মামলায় আসামি করা হচ্ছে।  শুধু  তাই  নয় মিথ্যা অভিযোগে মামলার তদন্ত কর্মকর্তাদের মাধ্যমে  রিমান্ডের আবেদন করছে। রিমান্ডে না নিয়েও তদন্ত করা যায়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.