ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

খেলাধুলা

রাঙ্গামাটি মানিকছড়িতে শীতকালীন উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন অনুষ্ঠিত

রাঙ্গামাটি পার্বত্য জেলার মানিকছড়িতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো শীতকালীন উন্মুক্ত ক্রিকেট টুর্ণামেন্ট–২০২৫-২৬”-এর শুভ উদ্বোধন। শনিবার (০৬ ডিসেম্বর) বিকাল ৩টায় বিসিক মাঠে এ টুর্ণামেন্টের উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ হাবীব আজম, সদস্য, রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আব্দুল শুকুর, সাধারণ সম্পাদক, রাঙ্গামাটি আসবাবপত্র সমবায় সমিতি লিঃ,

জুয়েল বড়ুয়া, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও প্রতিষ্ঠাতা লিজেন্ড স্পোটিং ক্লাব,

গঙ্গাচরণ চাকমা, বিশিষ্ট সমাজসেবক, সাপছড়ি ইউনিয়ন,

বসির আহম্মদ, বিশিষ্ট সমাজসেবক, মানিকছড়ি

মোঃ তুহিন, স্বত্বাধিকারী, তাবাস্সুম এন্ড তাজ এন্টারপ্রাইজ

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মোঃ লোকমান হাকিম, সভাপতি, মানিকছড়ি কাঠ ও জ্বালানি কাঠ ব্যবসায়ী কল্যাণ সমিতি। সঞ্চালনায় ছিলেন আব্দুল হান্নান।

উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে অত্র এলাকার কৃতি সন্তান জাহিদুল ইসলাম তালুকদার-এর স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।

প্রধান অতিথি মোঃ হাবীব আজম বলেন“ মানিকছড়ি অঞ্চলে তরুণ সমাজকে মাদক ও সামাজিক অনাচার থেকে দূরে রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। এই ধরনের ক্রিকেট টুর্ণামেন্ট তরুণদের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। জেলা পরিষদ সবসময় ক্রীড়া বিকাশে সহযোগিতা করে এসেছে এবং ভবিষ্যতেও এ সহযোগিতা অব্যাহত থাকবে।”

বিশেষ অতিথি মোঃ আব্দুল শুকুর বলেন “খেলাধুলা মানবিক গুণাবলী বিকাশের অন্যতম মাধ্যম। বিশেষ করে ক্রিকেট আজ দেশের গ্রাম-গঞ্জে তরুণদের একত্রিত করছে। এমন আয়োজন অব্যাহত থাকলে মানিকছড়িতে নতুন প্রতিভা উঠে আসবে।”

বিশেষ অতিথি জুয়েল বড়ুয়া বলেন “আমি দীর্ঘদিন ধরে ক্রীড়া সংগঠনের সঙ্গে সম্পৃক্ত। মানিকছড়ির মতো জায়গায় এমন সুন্দর আয়োজন সত্যিই প্রশংসনীয়। তরুণদের এগিয়ে নিতে লিজেন্ড স্পোটিং ক্লাব সবসময় পাশে থাকবে।”

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে টুর্ণামেন্টের খেলা শুরু হয়। স্থানীয় ক্রীড়াপ্রেমীদের উপস্থিতিতে মাঠে উৎসবের আমেজ সৃষ্টি হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.