ঢাকা, শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ১১ বৈশাখ, ১৪৩৩, ৬ জিলকদ, ১৪৪৭
সর্বশেষ
তোষণের রাজনীতি বাদ দিয়ে স্বীকার করুন ঘরে ঘরে বিদ্যুতের সফল রূপকার শেখ হাসিনা
চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন
ইউনিয়ন পর্যায়ে টিসিবি স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন
প্লাস্টিকমুক্ত নগর গঠনে তরুণদের আহ্বান: ধরিত্রী দিবসে ইপসার উদ্যোগ
চট্টগ্রাম জেলায় গ্রাম আদালত কার্যক্রমের মধ্যবর্তী মূল্যায়ন সম্পন্ন
সিআরবিতে হাসপাতাল নির্মাণের বিরুদ্ধে বিক্ষোভ, প্রকল্প বাতিলের দাবি
সাংবাদিকদের অনলাইন ডাটাবেজ তৈরি ও শিক্ষাগত যোগ্যতা নির্ধারণের পরিকল্পনা
জ্বালানি সংকট মোকাবিলায় নবায়নযোগ্য জ্বালানিতে দ্রুত বিনিয়োগের আহ্বান
গ্রাহকের কণ্ঠে ক্ষুদ্রঋণের বাস্তবতা: রামুতে এমআরএ গণশুনানি
জায়গা-সম্পত্তি সীমানা বিরোধে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সৎ ভাইকে রক্তাক্ত যখম হামলা

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার পূর্ণাঙ্গ কমিটি গঠন

চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার ৩১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি গঠন | সভাপতি টিটু, সাধারণ সম্পাদক শাহীন।

চট্টগ্রাম মহানগরে জাতীয় সাংবাদিক সংস্থার সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। গত ২১ এপ্রিল ২০২৬, সন্ধ্যা ৬টায় আগ্রাবাদস্থ একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি ঘোষণা করা হয়। সংগঠনের উপদেষ্টা এস. এম. আজিজ বলেন, সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা, মর্যাদা ও ঐক্য রক্ষায় সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে এবং সত্য ও ন্যায়ের প্রশ্নে কোনো আপস করা যাবে না। চট্টগ্রাম বিভাগীয় সভাপতি মাসুদ আলম সাগর বলেন, সাংবাদিকদের অধিকার আদায়ে ঐক্যই প্রধান শক্তি এবং নবগঠিত কমিটিকে মাঠপর্যায়ে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিভাগীয় সাধারণ সম্পাদক ও মাই টিভি চট্টগ্রামের ব্যুরো প্রধান মোহাম্মদ নুরুল হক কবির বলেন, সাংবাদিক সমাজকে বিভক্ত না হয়ে ঐক্যবদ্ধ থেকে পেশাগত দায়িত্বশীলতার মাধ্যমে সংগঠনকে এগিয়ে নিতে হবে। অন্যান্য বক্তারা বলেন, ঐক্য, শৃঙ্খলা ও দায়িত্বশীলতার মাধ্যমেই সংগঠন শক্তিশালী অবস্থানে পৌঁছাতে সক্ষম হবে। সভায় বক্তব্য দেন— মোঃ জাফরুল ইসলাম জাহিদ, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আমিনুল হক, মোঃ আমিনুল হক রিপন, মোঃ রিয়াজ উদ্দিন, মোহাম্মদ সফিকুর রহমান, জাহাঙ্গীর হোসেন আপন, এনাম হোসেন, ফরহাদুল হাসান মোস্তফা, এইচ.এম. মিজানুর রহমান ফরাজী, মোঃ নুরুল আবসার কায়সার, মোঃ আরাফাত মজুমদার, বিধান ঘোষ লিটন প্রমুখ। নবনির্বাচিত সাধারণ সম্পাদক মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন) বলেন, এই কমিটি সাংবাদিকদের অধিকার আদায়ের একটি শক্তিশালী প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে এবং সংগঠনকে সুসংগঠিত করবে। সভাপতি এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) বলেন, সত্য ও ন্যায়ের প্রশ্নে কোনো আপস করা হবে না এবং সাংবাদিকদের স্বার্থ রক্ষায় সংগঠন সবসময় দৃঢ় অবস্থানে থাকবে। সভায় সর্বসম্মতিক্রমে এস.এম. আহসানুল কবির চৌধুরী (টিটু) সভাপতি ও মোহাম্মদ মাহবুবুর রহমান (শাহীন) সাধারণ সম্পাদক নির্বাচিত হন। সিনিয়র সহ-সভাপতি: মোঃ কামরুল ইসলাম, ইঞ্জি. মাজেদুল আলম, মোঃ জাফরুল ইসলাম জাহিদ, মোঃ বিল্লাল হোসেন, মোঃ আমিনুল হক। যুগ্ম সাধারণ সম্পাদক: মোঃ সফিকুর রহমান, মোঃ শহিদুল ইসলাম (এশিয়ান টিভি), সুমন সেন, জাহাঙ্গীর হোসেন আপন, এনাম হোসেন, মোঃ কামরুজ্জামান। সাংগঠনিক সম্পাদক: ফরহাদুল হাসান মোস্তফা; সহ-সাংগঠনিক সম্পাদক: ইঞ্জি. মোঃ লোকমান গাজী, মোঃ রিয়াজ উদ্দিন, মোঃ ইব্রাহিম মিন্টু। অর্থ সম্পাদক: এইচ.এম. মিজানুর রহমান ফরাজী; সহ-অর্থ সম্পাদক: মোঃ শামসুদ্দিন। দপ্তর সম্পাদক: মোঃ নুরুল আবসার কায়সার; সহ-দপ্তর সম্পাদক: ফারুক আহমেদ ঢালী। প্রচার ও প্রকাশনা সম্পাদক: মোঃ আরাফাত মজুমদার (একুশে সংবাদ); সহ-প্রচার সম্পাদক: মোঃ জামাল। তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম লিটন। প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক: মোঃ শহিদুল ইসলাম (দৈনিক ঘোষণা); সহ-প্রশিক্ষণ সম্পাদক: মোঃ কামাল হোসেন (ভিশন নিউজ টিভি)। আইন বিষয়ক সম্পাদক: এডভোকেট মামুনুর রশিদ; সাংস্কৃতিক সম্পাদক: মোঃ হেলাল উদ্দিন। পরিকল্পনা ও গবেষণা বিষয়ক সম্পাদক: বিধান ঘোষ লিটন। মানবাধিকার বিষয়ক সম্পাদক: আবদুল আজিজ; সহ-মানবাধিকার সম্পাদক: মোঃ জামাল উদ্দিন। মহিলা বিষয়ক সম্পাদিকা: নারগিস আক্তার; সহ-মহিলা বিষয়ক সম্পাদিকা: এ্যামিলি বেগম। সদস্য: আবদুল হালিম নিরব (দৈনিক যুগের কণ্ঠস্বর), জয়ন্ত দে (খবর-২৪)। উপদেষ্টা মণ্ডলী: এস.এম. আজিজ, মোহাম্মদ আবদুল আজিজ, আশিক ইবনে সাফা, এস.এম. খোরশেদ উল্লাহ রজায়ী।

শেয়ার করুনঃ

সর্বশেষ

ফেসবুক পেজ

বিজ্ঞাপন

আর্কাইভ

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১৩১৫১৬
১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭৩০  

Copyright© 2025 All reserved