ঢাকা, , , ,
সর্বশেষ
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২

প্রচ্ছদ >

চট্টগ্রাম

ভেজাল ও প্রতারণা রোধে নাগরিকদের প্রতিবাদ জরুরি: মেয়র শাহাদাত

 

 

প্রতারণার বিরুদ্ধে ভোক্তারা প্রতিবাদী না হলে ভোক্তা অধিকার প্রতিষ্ঠা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯’ শুধু একটি আইন নয়, এটি সাধারণ মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার একটি শক্তিশালী হাতিয়ার—যা কার্যকর করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
সোমবার (৪ মে ২০২৬) প্রিমিয়ার ইউনিভার্সিটির দামপাড়াস্থ কেন্দ্রীয় অডিটোরিয়ামে ‘ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯: ছাত্র ও তরুণদের করণীয়’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সেমিনারটির আয়োজন করে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম, যুব ক্যাব চট্টগ্রাম মহানগর এবং প্রিমিয়ার ইউনিভার্সিটির আইন বিভাগ।
মেয়র বলেন, চট্টগ্রামকে গ্রিন, হেলদি ও টেকসই নগর হিসেবে গড়ে তুলতে কাজ চলছে। তবে যত্রতত্র দোকান বসানো, নালা-নর্দমায় বর্জ্য ফেলার কারণে নগরের পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। উচ্ছেদ অভিযান পরিচালনার পরও একই স্থানে পুনরায় দোকান বসে যাওয়ায় কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করা কঠিন হয়ে পড়ছে।
তিনি আরও বলেন, ভেজাল ও অনিরাপদ খাদ্যের কারণে মানুষ অসুস্থ হলেও অনেকেই প্রতিবাদ করেন না। ফলে নগরীতে ভেজাল খাদ্যের বিস্তার বাড়ছে। ফরমালিনযুক্ত ফল, নিম্নমানের তেলে প্রস্তুত খাবার ও পচা খাদ্য মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি। এ অবস্থায় আইনের প্রয়োগ, জনসচেতনতা বৃদ্ধি এবং প্রতারিত হলে নাগরিকদের ঐক্যবদ্ধ হওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
অতিমুনাফার লোভে অসাধু ব্যবসায়ীদের অনৈতিক কর্মকাণ্ডের সমালোচনা করে মেয়র বলেন, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি ও ভেজাল খাদ্য সরবরাহ রোধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে নৈতিকতা শিক্ষা জোরদার এবং অসাধু ব্যবসায়ীদের সামাজিকভাবে বয়কট করার আহ্বান জানান তিনি।
প্রিমিয়ার ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর এস. এম. নছরুল কদিরের সভাপতিত্বে এবং যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের সভাপতি আবু হানিফের সঞ্চালনায় সেমিনারে প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক ফয়েজ উল্যাহ, আইন বিভাগের সহযোগী অধ্যাপক আহমদ রাজীব চৌধুরী এবং জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা ফারহান ইসলাম।
সভাপতির বক্তব্যে উপাচার্য বলেন, খাদ্যে ভেজাল একটি গুরুতর সামাজিক সমস্যা এবং একটি সুস্থ সমাজ গঠনে ভোক্তা অধিকার সংরক্ষণ অত্যন্ত জরুরি। শিক্ষার্থীদের নৈতিকতা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে ট্রেজারার প্রফেসর ড. জাহেদ হোছাইন সিকদার বলেন, বাজার ব্যবস্থায় স্বচ্ছতা আনতে নাগরিকদের দায়িত্বশীল ভূমিকা অপরিহার্য। একজন সচেতন ভোক্তা নিজে যেমন প্রতারণা থেকে বাঁচেন, তেমনি অন্যদেরও সচেতন করেন।
এছাড়া বক্তারা বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের যথাযথ প্রয়োগে জনসচেতনতা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তরুণদের মধ্যেই রয়েছে ইতিবাচক পরিবর্তন আনার শক্তি।
সেমিনারে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, বিভিন্ন সংগঠনের প্রতিনিধি ও সচেতন নাগরিকসহ দুই শতাধিক অংশগ্রহণকারী উপস্থিত ছিলেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.