ঢাকা, , , ,
সর্বশেষ
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক
কেরানীগঞ্জে সাংবাদিকের ওপর হামলা ও প্রাণনাশের হুমকি, থানায় জিডি
পাবনার ঈশ্বরদীট বাশঁবাগান থেকে শুটারগান উদ্ধার
​১১ বছরের প্রেম, ৬০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে অন্যের হাত ধরে উধাও প্রেমিকা

প্রচ্ছদ >

আইন ও আদালত

বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২

পাবনার সুজানগর উপজেলায় বিনামূল্যে চক্ষু সেবার নামে মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের অভিযোগে চারজনকে আটক করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের মধ্যে দুজনকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয় এবং অপর দুজনকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন—সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার রহিমাবাদ অলিদাহ গ্রামের মৃত আব্দুল আজিজ সরকারের ছেলে আকবর আলী এবং ‘বেড়া চক্ষু সেবা কেন্দ্র অ্যান্ড ফ্যাকো সেন্টার’-এর জেনারেল ম্যানেজার ও বেড়া উপজেলার সাতবা গ্রামের আশরাফ প্রামাণিকের ছেলে রাকিবুল ইসলাম।
উপজেলা প্রশাসন জানায়, গত রবিবার সকাল থেকে সুজানগর উপজেলার দুলাই ইউনিয়নে স্থানীয় মোক্তার শেখের বাড়িতে একটি চক্ষু ক্যাম্পের আয়োজন করা হয়। এর আগে এলাকায় বিনামূল্যে চক্ষু চিকিৎসাসেবা ও চশমা বিতরণের কথা বলে মাইকিং করা হয়েছিল। ওই ক্যাম্পে রোগীদের চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি ওষুধও সরবরাহ করা হচ্ছিল।
এদিকে চক্ষু ক্যাম্পের আড়ালে ভুয়া ডাক্তার দিয়ে চিকিৎসা প্রদান এবং মেয়াদোত্তীর্ণ ওষুধ ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ পায় জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), পাবনা। পরে সংস্থাটির দেওয়া তথ্য ও প্রত্যক্ষ সহযোগিতায় বিকেলে সেখানে অভিযান চালায় সুজানগর উপজেলা প্রশাসন।
সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মীর রাশেদুজ্জামান রাশেদের নেতৃত্বে পরিচালিত এই অভিযানে চিকিৎসক পরিচয়দানকারী আকবর আলী ও হাসপাতালের ম্যানেজার রাকিবুল ইসলামসহ চারজনকে আটক করে থানায় নেওয়া হয়।
অভিযানের সময় আকবর আলী চিকিৎসক হিসেবে তাঁর কোনো বৈধ সনদ বা বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) নিবন্ধন দেখাতে পারেননি। একইভাবে রাকিবুল ইসলামও হাসপাতালের বৈধ লাইসেন্স দেখাতে ব্যর্থ হন। পরে রাতে তাদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সুজানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মীর রাশেদুজ্জামান রাশেদ প্রতারণার মাধ্যমে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে আকবর আলী ও রাকিবুল ইসলামকে চার মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। এ ছাড়া ওই চক্ষু ক্যাম্পের প্রচারকাজে যুক্ত রবিউল ইসলাম ও রুপা আক্তারকে ভবিষ্যতে এমন কাজ থেকে বিরত থাকার শর্তে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.