ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

বাকেরগঞ্জে চাঁদাবাজি হামলা ভাঙচুর লুটপাটে কথিত ‘ইউনুচ বাহিনীর’ তাণ্ডব

বরিশাল বাকেরগঞ্জ উপজেলার মধ্য গোমা এলাকায় হামলা ভাঙচুর লুটপাটে কথিত ‘ইউনুচ বাহিনীর’ দৌরাত্ম্য তান্ডবে নিরাপত্তাহীনতা জীবনঝুঁকিতে ভুক্তভোগী এলাকাবাসী। চাঁদা না দেওয়ায় দোকান ভাঙচুরের অভিযোগ ভুক্তভোগী মিজানুর রহমান রিবু’র।

কথিত ‘ইউনুচ বাহিনী’র বিরুদ্ধে চাঁদাবাজি, জমি দখল, হামলা ও ভয়ভীতি প্রদর্শনের গুরুতর অভিযোগ উঠেছে। সর্বশেষ রবিবার (৭ জুন) বিকেল সাড়ে ৩টার দিকে মিজানুর রহমান রিবুর একটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।

ভুক্তভোগী মিজানুর রহমান রিবু অভিযোগ করে বলেন, পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় ইউনুচ খানের নেতৃত্বাধীন মাসুদ খান, শাহাআলম খান, শাহিন খান, অহিদ হাং, জহিরুল, সিরাজ, মিরাজ, সবুজ, তাসলিমা, হাসিনা, ময়না, সুমনসহ আরও কয়েকজন ও তার পরিবারের লোকজন তার দোকানে হামলা চালায়। এ সময় তারা দোকানের আসবাবপত্র ভাঙচুর, মালামাল লুটপাট এবং তাকে মারধর করে বলে তিনি দাবি করেন। একই সঙ্গে তার জমি দখলের চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

স্থানীয়দের অভিযোগ, আবুল কাসেম খানের ছেলে ইউনুচ খানের নেতৃত্বে ১০-১৫ জনের একটি সংঘবদ্ধ দল দীর্ঘদিন ধরে এলাকায় আধিপত্য বিস্তার করে চাঁদাবাজি, জমি ও বালুমহল দখল, সালিশের নামে অর্থ আদায়সহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে আসছে। প্রতিবাদ করলে হামলা ও হুমকির মুখে পড়তে হয় বলেও অভিযোগ করেন ভুক্তভোগীরা।

এ বিষয়ে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আদিলুর রহমান বলেন, অভিযুক্তদের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

তবে অভিযুক্ত ইউনুচ খানের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার বক্তব্য পাওয়া যায়নি।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.