ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের অফিস ও আর্থিক ব্যবস্থাপনা প্রশিক্ষণ শুরু

 

চট্টগ্রাম, ২১ জুন ২০২৬: ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক কার্যক্রমে দক্ষতা, স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধির লক্ষ্যে তিনদিনব্যাপী ‘অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কোর্স’ আজ চট্টগ্রামে শুরু হয়েছে।

জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) আয়োজিত এবং জেলা প্রশাসন, চট্টগ্রাম বাস্তবায়িত এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), চট্টগ্রামে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন।

প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক হিসেবে সূচনা বক্তব্য প্রদান করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আমিরুল মোস্তফা। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান মীম।

প্রধান অতিথি প্রশিক্ষণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করে ইউনিয়ন পরিষদের প্রশাসনিক ও আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা, স্বচ্ছতা এবং জবাবদিহিতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

সভাপতির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরীফ উদ্দিন প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ও দক্ষতা নিজ নিজ কর্মক্ষেত্রে কার্যকরভাবে প্রয়োগের আহ্বান জানান। একই সঙ্গে তিনি প্রশিক্ষণ কার্যক্রমের সফল বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে ডিআরটি প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক আতিয়া চৌধুরী।

২১ থেকে ২৩ জুন ২০২৬ পর্যন্ত অনুষ্ঠিতব্য এ প্রশিক্ষণ কোর্সে চট্টগ্রাম জেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের ১৬০ জন প্রশাসনিক কর্মকর্তা অংশগ্রহণ করছেন। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা অফিস ব্যবস্থাপনা, আর্থিক ব্যবস্থাপনা, হিসাব সংরক্ষণ, নিরীক্ষা পদ্ধতি, পিপিআর ও পিপিএসহ সরকারি বিধি-বিধান অনুসরণ এবং তথ্যপ্রযুক্তির কার্যকর ব্যবহারের বিষয়ে দক্ষতা অর্জনের সুযোগ পাবেন।

 

শেয়ার করুনঃ

© All Rights Reserved.