ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

নওগাঁ

জমি নিয়ে পূর্ব বিরোধের জেরে মান্দায় সংঘর্ষ, নারীসহ উভয় পক্ষের আহত ৪

নওগাঁর মান্দায় জমি সংক্রান্ত পূর্ব বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নারীসহ উভয় পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছেন। রোববার (২১ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার ভাঁরশো ইউনিয়নের হোসেনপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আব্দুল মাজেদ বাদী হয়ে মান্দা থানায় একটি এজাহার দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, পূর্বপরিকল্পনা অনুযায়ী অভিযুক্তরা দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সংঘবদ্ধভাবে আব্দুল মাজেদের পরিবারের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার স্ত্রী ফারজানা আক্তার বৃষ্টি, মা সকিনা বেগম (৪৭) ও ছোট ভাই জহুরুল ইসলাম (৩৫) গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে মান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
এ ঘটনায় হোসেনপুর গ্রামের মজর উদ্দিন সরদারের ছেলে মিজানুর রহমান (৩৫), মৃত বজর সরদারের ছেলে আজাদ আলী (৫৫), তজের আলী (৫৮), নওশাদ আলী (৪০), মিজানুর রহমানের স্ত্রী মনিশা আক্তারসহ অজ্ঞাতনামা আরও তিন থেকে চারজনকে অভিযুক্ত করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, জমি নিয়ে দীর্ঘদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল। রোববার সকালে ময়লা ফেলা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের মোট পাঁচজন আহত হন বলে জানা গেছে।
বাদী আব্দুল মাজেদ বলেন, হঠাৎ করেই প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আমাদের ওপর হামলা চালায়। এতে পরিবারের অন্তত পাঁচজন আহত হয়েছেন। এর মধ্যে তিনজন হাসপাতালে ভর্তি রয়েছেন। আমার স্ত্রীর মাথায় সাতটি সেলাই দিতে হয়েছে।
অন্যদিকে অভিযুক্ত পক্ষের আজাদ আলী দাবি করেন, তাদের পৈতৃক সম্পত্তি দীর্ঘদিন ধরে জবরদখলের চেষ্টা করা হচ্ছে। রাতের আঁধারে তাদের জমিতে পাকা রাস্তা নির্মাণ ও নতুন দরজা স্থাপনের মাধ্যমে জমি দখলের চেষ্টা করা হয়েছে। এতে বাধা দিলে প্রতিপক্ষ তাদের মারধর করে। তিনি নিজেও আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানান।
এ বিষয়ে মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) খোরশেদ আলম বলেন, “মারামারির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.