ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

নওগাঁ

ফ্যামিলি কার্ডের পরিধি দ্বিগুণ করার প্রস্তাব দিলেন নওগাঁ-৪ আসনের এম,পি ডা. টিপু

নওগাঁ-০৪ আসনের সংসদ সদস্য একরামুল বারী টিপু বলেছেন, অর্থমন্ত্রী নিত্যপ্রয়োজনীয় ৭টি পণ্যের কর প্রত্যাহার করেছেন, কমিয়ে দিয়েছেন। যার ফলে বাজারে কোনো জিনিসের দাম বাড়েনি, সাধারণ মানুষ স্বস্তির নিঃশ্বাস ফেলেছে। তারা এ বাজেটকে স্বাগত জানাচ্ছে।
চায়ের স্টলে, হাটে-ঘাটে-মাঠে সবখানে এই বাজেটের প্রশংসা হচ্ছে।  আজ সোমবার (২২ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে এসব কথা বলেন।  তিনি বলেন, আমাদের দেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাজেটের অংকের হিসাব বুঝে না। তারা চায় বাজারে গেলে যেন সস্তায় পণ্য কিনতে পারে। বাজেট ঘোষণার পরের দিন যেন সবকিছুর দাম হুহু করে বেড়ে না যায়।
এসময় নতুন বেতন কাঠামো নিয়েও কথা বলেন তিনি, দীর্ঘদিন পরে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য জাতীয় বেতন স্কেলের ঘোষণা দেওয়া হয়েছে এই বাজেটে। এটাতেও বাজারের সঙ্গে সঙ্গতিপূর্ণ, সামঞ্জস্যপূর্ণ যেন মানুষ অর্থনৈতিকভাবে মানুষ ভালো থাকতে পারে, স্বাবলম্বী থাকতে পারে-সেদিকে লক্ষ্য রেখে পে-স্কেল ঘোষণা করা হয়েছে।
এসময় অর্থমন্ত্রীকে দেওয়া প্রস্তাবে তিনি বলেন, খেতাবপ্রাপ্ত মাসিক সম্মানী ভাতা ৫ হাজার টাকা বাড়ানোর ঘোষণা দেওয়া হয়েছে। তবে শুধু খেতাবপ্রাপ্ত নয়, সকল মুক্তিযোদ্ধার জন্য বাড়ানো দরকার। ফ্যামিলি কার্ডের জন্য সারা বাংলাদেশের মহিলারা উন্মুখ হয়ে চেয়ে রয়েছে। এর পরিধি বৃদ্ধি করে এই অর্থ বছরে দ্বিগুণ করা যায় কিনা।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.