ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

চট্টগ্রামে ইউনিয়ন পরিষদ কর্মকর্তাদের প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ সম্পন্ন

 

চট্টগ্রাম, ২৩ জুন ২০২৬: জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি) কর্তৃক আয়োজিত এবং জেলা প্রশাসন, চট্টগ্রাম কর্তৃক বাস্তবায়িত ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী-কাম-কম্পিউটার অপারেটরদের জন্য তিন দিনব্যাপী ‘অফিস ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ক’ প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান মঙ্গলবার প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই), চট্টগ্রামের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনারের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের পরিচালক জনাব মনোয়ারা বেগম। সভাপতিত্ব করেন উপপরিচালক, স্থানীয় সরকার, চট্টগ্রাম জনাব গোলাম মাঈনউদ্দিন হাসান।
প্রশিক্ষণ কোর্সের সমন্বয়ক জেলা প্রশাসন, চট্টগ্রামের সহকারী কমিশনার (স্থানীয় সরকার) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব এস এম আমিরুল মোস্তফা এবং জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার উপপরিচালক জনাব মোহাম্মদ মঈনুল হোসেন অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার জনাব মোহাম্মদ সাজেদুল আনোয়ার ভূঁঞা।

প্রধান অতিথির বক্তব্যে মনোয়ারা বেগম বলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়ার গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। স্থানীয় সরকারের অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে ইউনিয়ন পরিষদের সেবার মান উন্নয়নে এ ধরনের প্রশিক্ষণ কার্যকর ভূমিকা রাখবে। তিনি বলেন, প্রশিক্ষণের প্রকৃত সাফল্য তখনই অর্জিত হবে, যখন এর অর্জিত জ্ঞান ও দক্ষতার প্রতিফলন অংশগ্রহণকারীদের দৈনন্দিন কর্মসম্পাদনে দেখা যাবে।

সভাপতির বক্তব্যে গোলাম মাঈনউদ্দিন হাসান বলেন, প্রশিক্ষণ নতুন জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করে। তিনি ইউনিয়ন পরিষদের সেবাগ্রহীতাদের প্রতি মানবিক ও ইতিবাচক আচরণ নিশ্চিত করার আহ্বান জানিয়ে জন্ম ও মৃত্যু নিবন্ধন, ওয়ারিশ সনদ প্রদান, গ্রাম আদালতের বিচারিক কার্যক্রমসহ বিভিন্ন নাগরিক সেবায় আরও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সমাপনী বক্তব্যে কোর্স সমন্বয়ক এস এম আমিরুল মোস্তফা বলেন, তিন দিনব্যাপী এই প্রশিক্ষণ প্রশাসনিক ও আর্থিক দায়িত্ব পালনের মাধ্যমে জনসেবা প্রদানে অংশগ্রহণকারীদের দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি, সভাপতি ও কোর্স সমন্বয়কারীর কাছ থেকে চট্টগ্রাম জেলার ১৯১টি ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তারা প্রশিক্ষণ সমাপনী সনদ গ্রহণ করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.