ঢাকা, , , ,
সর্বশেষ
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ডে মসজিদের দ্বিতীয় তলায় ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার, কক্ষে মিলেছে চিরকুট

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জোড়ামতল এলাকায় রাজা মিয়ার সওদাগর জামে মসজিদের দ্বিতীয় তলা থেকে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মো. আমিরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।
এই ঘটনায় এলাকাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় ও মসজিদ সূত্রে জানা যায়, মাগরিবের নামাজের সময় হয়ে গেলেও ইমাম হাফেজ মাওলানা মো. আমির  নামাজ পড়াতে উপস্থিত হননি। তাকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করা হলেও কোনো সন্ধান না পাওয়ায় উপস্থিত মুসল্লিদের মধ্যে অন্য একজন ইমামতি করে মাগরিবের নামাজ আদায় করেন।
নামাজ শেষে আবারও ইমামকে খুঁজতে গিয়ে মসজিদের দ্বিতীয় তলায়, মো. আমির (৪০) ঝুলন্ত অবস্থায় দেখতে পান মুসল্লিরা। পরে বিষয়টি সঙ্গে সঙ্গে সীতাকুণ্ড থানা পুলিশকে জানানো হয়।খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে আরও জানা যায়, ইমামের কক্ষ থেকে একটি হাতে লেখা চিরকুট উদ্ধার করা হয়েছে। চিরকুটটি জব্দ করে এর সত্যতা ও বিষয়বস্তু তদন্ত করছে পুলিশ। তবে এটি মৃত্যুর সঙ্গে সংশ্লিষ্ট কি না, সে বিষয়ে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.