ঢাকা, , , ,
সর্বশেষ
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২

প্রচ্ছদ >

চট্টগ্রাম

বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম জেলা শাখার নবনিযুক্ত শ্রম পরিচালকের সাথে সৌজন্য সাক্ষাৎ

বাংলাদেশ শ্রমিক ফেডারেশন, চট্টগ্রাম জেলা শাখার নেতৃবৃন্দ আজ চট্টগ্রামের আগ্রাবাদের জাম্বুরি মাঠ এলাকায় অবস্থিত বিভাগীয় শ্রম দপ্তরে নবনিযুক্ত বিভাগীয় শ্রম পরিচালক ও রেজিস্ট্রার অব ট্রেড ইউনিয়নস-এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
সাক্ষাৎকালে ফেডারেশনের নেতৃবৃন্দ নবনিযুক্ত পরিচালককে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম জেলা শাখার সভাপতি সোহাগ মোল্লা, সাধারণ সম্পাদক এস এম লোকমান হাকিম এবং জেলা সহ-সভাপতি মোজাফফর। এছাড়াও সীতাকুণ্ড থানা শ্রমিক ফেডারেশনের পক্ষ থেকে উপস্থিত ছিলেন আহ্বায়ক নিজামুদ্দিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নবী এবং সদস্য সচিব রকি দুল ইসলাম।
আলোচনাকালে নেতৃবৃন্দ চট্টগ্রামের শ্রমিকদের বিভিন্ন সমস্যা, দাবি-দাওয়া এবং ন্যায্য অধিকার বাস্তবায়ন নিয়ে বিস্তারিত কথা বলেন। তারা আশা প্রকাশ করেন যে, নতুন শ্রম পরিচালকের সুযোগ্য নেতৃত্বে শ্রমিক ও মালিক পক্ষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় থাকবে এবং শ্রম অঙ্গনে শান্তিশৃঙ্খলা ও একটি চমৎকার পরিবেশ বিরাজ করবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.