ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

ঠাকুরগাঁও

ঠাকুরগাঁও প্রেসক্লাব নির্বাচন’ সভাপতি মিঠু, সাধারণ সম্পাদক তানু

ঠাকুরগাঁও জেলার সাংবাদিকদের সবচেয়ে বড় ও প্রাচীন সংগঠন ‘ঠাকুরগাঁও প্রেসক্লাব’-এর দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। শনিবার বিকেলে প্রেসক্লাবের দ্বিতল ভবনের আধুনিক ভিআইপি হলরুমে এই নির্বাচন ও ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
এবারের নির্বাচনে সভাপতি পদে এনটিভির প্রতিনিধি লুৎফর রহমান মিঠু ৩০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। অন্যদিকে, ৭১ টিভি ও দৈনিক ইত্তেফাকের প্রতিনিধি তানভির হাসান তানু কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচনে মোট ৩৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। পুরো নির্বাচন প্রক্রিয়ায় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন জেলা নির্বাচন অফিসার মো: ওয়ালিউল্লাহ।
সভাপতি- লুৎফর রহমান মিঠু, এনটিভি, ৩০ ভোট।
সাধারণ সম্পাদক- তানভির হাসান তানু, ৭১ টিভি ও ইত্তেফাক, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সহ-সভাপতি- মো: আব্দুল লতিফ, ইউএনবি, ২৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী খোদা বকশ ডাবলু, বাংলাভিশন, ১১ ভোট। সহ-সাধারণ সম্পাদক- নবিন হাসান, ডিবিসি নিউজ, ২১ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী মো: মাহবুদুল হাসান বাপ্পি, চ্যানেল আই, ১৩ ভোট। ক্রীড়া সম্পাদক- মো: সামসুজ্জুহা, ইনডিপেনডেন্ট টিভি, ২৩ ভোট, নিকটতম প্রতিদ্বন্দ্বী রফিকুল ইসলাম রাফিক সরকার, নয়া দিগন্ত, ১১ ভোট।
দপ্তর সম্পাদক- মো: আসাদুজ্জামান শামিম, ভোরের দর্পণ, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। অর্থ সম্পাদক- আহসান হাবিব বুলবুল, আমার সংবাদ, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। সাহিত্য ও প্রকাশনা সম্পাদক- গোলাম সারোয়ার সম্রাট, আজকালের খবর, বিনা প্রতিদ্বন্দ্বিতায়। নির্বাহী সদস্য হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন- মো: মনসুর আলী, মো: ফিরোজ আমিন সরকার রাসেল, এবং এস,এম জসিম উদ্দিন।
নবনির্বাচিত কমিটিকে ঠাকুরগাঁওয়ের বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.