ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সিডিএ চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সন্দ্বীপ নাগরিক সমাজের সংবর্ধনা

 

চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর নবনিযুক্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেনকে সংবর্ধনা দিয়েছে সামাজিক সংগঠন সন্দ্বীপ নাগরিক সমাজ, চট্টগ্রাম।

শনিবার (২৭ জুন) বিকেল ৪টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান। সঞ্চালনা করেন সংগঠনের আজীবন সদস্য কামরুল ইসলাম টিটু। স্বাগত বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এস এম সাইফুর রহমান নওশাদ।

অনুষ্ঠানে সরকারি কমার্স কলেজ, চট্টগ্রামের সাবেক অধ্যক্ষ প্রফেসর শাহ মো. আলমগীর, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি জাহেদুল করিম কচি, জনতা ব্যাংকের সাবেক ডিজিএম মো. আবুল কাসেম, সিনিয়র অ্যাডভোকেট আলহাজ্ব মুহাম্মদ সলিমুল্লাহ, আলহাজ্ব শাহ আলম, মো. সাইফুর রহমান লিংকন, মো. মোশারেফ হোসেন, রতন রঞ্জন নাথ, অ্যাডভোকেট মাহফুজুর রহমান মিল্লাত, অ্যাডভোকেট মুহাম্মদ মোস্তফাসহ বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ, আইনজীবী, ব্যাংকার ও রাজনৈতিক ব্যক্তিত্ব বক্তব্য রাখেন। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা দেলোয়ার হোসেন। সংবর্ধনা অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, পেশাজীবী ও রাজনৈতিক সংগঠনের বিপুলসংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন বলেন, “জীবনে কোনো ধরনের অনিয়মের সঙ্গে নিজেকে জড়াইনি, ভবিষ্যতেও জড়াব না।” তিনি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষকে আরও কার্যকর, সুশাসনভিত্তিক ও জনবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেন। এ দায়িত্বে নিয়োগ দেওয়ায় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, আমির খসরু মাহমুদ চৌধুরী এবং ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.