ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

কক্সবাজার

ইপসা’র ৪১তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

 

ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন (ইপসা)-এর ৪১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম)-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। ২৬ ও ২৭ জুন কক্সবাজারের রামুতে অবস্থিত ইপসা মানবসম্পদ উন্নয়ন কেন্দ্র (ইপসা এইচআরডিসি) সম্মেলন কেন্দ্রে দুই দিনব্যাপী এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ইপসার কার্যকরী পরিষদের সভাপতি মিসেস ইয়াসমিন আক্তার। বার্ষিক (২০২৫-২৬) কার্যক্রমের প্রতিবেদন এবং ২০২৬-২৭ অর্থবছরের কর্মপরিকল্পনা উপস্থাপন করেন কার্যকরী পরিষদের সদস্য সচিব ও প্রধান নির্বাহী ড. মো. আরিফুর রহমান। কোষাধ্যক্ষ শিমুল কুমার চৌধুরী বার্ষিক (২০২৫-২৬) আর্থিক প্রতিবেদন এবং ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।

সাধারণ পরিষদের সদস্যদের মধ্যে মো. আবদুল কাদের, সমীর শর্মা, আদিনাথ চক্রবর্তী, সুশীল অধিকারী, গৌতম অধিকারী ও ড. শামসুন্নাহার চৌধুরীসহ অনেকে আলোচনায় অংশ নেন।

সভায় ২০২৬-২৭, ২০২৭-২৮ ও ২০২৮-২৯ মেয়াদের জন্য কার্যকরী পরিষদ নির্বাচন সম্পন্ন হয়। পাশাপাশি ২০২৬-৩০ মেয়াদের কৌশলগত পরিকল্পনার (স্ট্র্যাটেজিক প্ল্যান) রূপরেখা পর্যালোচনা ও অনুমোদন দেওয়া হয়।

এজিএমে ইপসার চলমান জনকল্যাণমূলক উন্নয়ন ও মানবিক সহায়তা কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকলের অবদানের জন্য ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে এসব কার্যক্রম আরও গতিশীল করা, প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি এবং তহবিল আহরণে অধিক কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

সভায় অংশগ্রহণকারীরা টেকসই উন্নয়ন, সুশাসন ও মানবিক সেবার ক্ষেত্রে ইপসার কার্যক্রমকে আরও বিস্তৃত ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

শেয়ার করুনঃ

© All Rights Reserved.