ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

সীতাকুণ্ডে পাহাড় ধস’ ১০ মাসের শিশুর মৃত্যু, ক্ষতিগ্রস্তদের পাশে জামায়াত নেতৃবৃন্দ

​অতিবৃষ্টির ফলে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধসে মর্মান্তিক প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার (৮ জুলাই) ৬ নং সমাজ (বাগান বাড়ি) এলাকায় পাহাড় ধসে ১০ মাস বয়সী শিশু আশরাফুল ইসলাম তানভীরের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। নিহত শিশু ওই এলাকার দিনমজুর মহিন উদ্দিনের সন্তান।
​পাহাড় ধসের এই ঘটনায় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতির সৃষ্টি হয়েছে। ভারী বর্ষণে ঘরবাড়ি বিধ্বস্ত হওয়া ছাড়াও খেজুরতলা মোড় থেকে পাথরী ঘোণা পর্যন্ত সংযোগ সড়কের ৮০ শতাংশ ভেঙে গেছে এবং বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে।
ঘটনার পরপরই বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলার সাংগঠনিক সম্পাদক আনোয়ার সিদ্দিক চৌধুরীর নির্দেশে স্থানীয় নেতৃবৃন্দ ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজ-খবর নেন এবং সমবেদনা জানান।
​পরিদর্শনকালে নেতৃবৃন্দ বলেন, পাহাড় ধসে ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগের পাশাপাশি দলমত নির্বিশেষে সামর্থ্যবান সবাইকে মানবিক সহায়তায় এগিয়ে আসতে হবে।
পরিস্থিতি মোকাবিলায় জামায়াতে ইসলামী জঙ্গল সলিমপুর সাংগঠনিক ইউনিয়নের পক্ষ থেকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত পাহাড়ের ওপর ও তলদেশে বসবাসকারী প্রায় ২০০ পরিবারের মাঝে সতর্কবার্তা পৌঁছে দেওয়া হয়। ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকা বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে বা পুনর্বাসন কেন্দ্রে আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়।
​এছাড়া, পরিদর্শনের অংশ হিসেবে স্থানীয় এস এম পাইলট উচ্চ বিদ্যালয়ে স্থাপিত অস্থায়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জের সঙ্গে সাক্ষাৎ করে সার্বিক নিরাপত্তা ও উদ্ধার কার্যক্রম নিয়ে আলোচনা করেন নেতৃবৃন্দ।
উদ্ধার তৎপরতা ও পরিদর্শনে উপস্থিত ছিলেন জঙ্গল সলিমপুর সাংগঠনিক ইউনিয়নের সভাপতি আ ন ম মহিব্বুল্লাহ ইমাম, সেক্রেটারি ইঞ্জিনিয়ার মুহাম্মদ নুরুন নবী, বাইতুল মাল সম্পাদক নুরুল আমীন সংগ্রাম, সহ-বাইতুল মাল সম্পাদক শফিউল আলম, সমাজ কল্যাণ সম্পাদক মুহাম্মদ মোস্তফা কামালসহ অন্যান্য দায়িত্বশীল বৃন্দ।
​উল্লেখ্য যে, অতি বর্ষণে জঙ্গল সলিমপুরের ১ নং সমাজের হযরত ওমর ফারুক (রা.) কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা বেলাল উদ্দিনের বাসভবনসহ অনেকের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.