ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

নজিরবিহীন বৃষ্টিপাতেও সমন্বিতভাবে পরিস্থিতি মোকাবিলা করছে চসিক: মেয়র

চট্টগ্রামে গত কয়েক দিনের রেকর্ড পরিমাণ বৃষ্টিপাতকে দেশের ইতিহাসে বিরল ঘটনা উল্লেখ করে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, এটি একটি ব্যতিক্রমী প্রাকৃতিক দুর্যোগ। তবে সংশ্লিষ্ট সব সংস্থার সমন্বিত প্রচেষ্টায় পরিস্থিতি মোকাবিলায় কাজ চলছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম সিটি কর্পোরেশনে জলাবদ্ধতা নিরসনকল্পে গঠিত ১৯ সদস্যবিশিষ্ট সমন্বয় কমিটির জরুরি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
মেয়র জানান, গত চার-পাঁচ দিনে চট্টগ্রামে প্রায় এক হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। একদিনেই ৪১২ মিলিমিটার বৃষ্টি রেকর্ড করা হয়েছে, যা দেশের সর্বোচ্চ বৃষ্টিপাতের ঘটনাগুলোর অন্যতম। তিনি বলেন, এই বাস্তবতা বিবেচনায় নিয়ে আতঙ্ক নয়, সচেতনতা ও সম্মিলিত উদ্যোগের মাধ্যমে দুর্যোগ মোকাবিলা করতে হবে।
তিনি বলেন, ভারী বর্ষণ অব্যাহত থাকায় পাহাড়ধসের ঝুঁকিপূর্ণ এলাকার বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার আহ্বান জানানো হচ্ছে। আশ্রয়কেন্দ্রগুলোতে খাদ্যসহ প্রয়োজনীয় সহায়তা প্রদান অব্যাহত রয়েছে।
ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম সিটি কর্পোরেশন, সেনাবাহিনী, জেলা প্রশাসন, পুলিশ, ওয়াসা ও সিডিএসহ সংশ্লিষ্ট সব সংস্থা দিনরাত কাজ করছে। কোথায় এবং কেন পানি জমছে তা চিহ্নিত করে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, বিভিন্ন খাল ও ড্রেন দখল, ভরাট এবং অপরিকল্পিত স্থাপনার কারণে পানি প্রবাহ বাধাগ্রস্ত হচ্ছে। এসব প্রতিবন্ধকতা অপসারণ করে খাল-ড্রেনের স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনতে কার্যক্রম চলমান রয়েছে।
মেয়র বলেন, সেনাবাহিনীর ৩৪ ইঞ্জিনিয়ারিং ব্রিগেডের খাল পুনরুদ্ধার কার্যক্রম অত্যন্ত কার্যকর ভূমিকা রাখছে। এসব উদ্যোগ না থাকলে এবারের বৃষ্টিতে পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারত।
তিনি আরও জানান, ধারাবাহিক খাল-নালা পরিষ্কার ও অবকাঠামোগত উন্নয়নের ফলে নগরীর প্রায় ৬০ শতাংশ জলাবদ্ধতা কমানো সম্ভব হয়েছে। বহদ্দারহাট, মুরাদপুর, জিইসি মোড়, চকবাজার, দুই নম্বর গেট ও বাকলিয়াসহ বিভিন্ন এলাকায় এর ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে।
নগরবাসীর প্রতি আহ্বান জানিয়ে মেয়র বলেন, খাল-নালা ও ড্রেনে ময়লা-আবর্জনা ও পলিথিন ফেলা থেকে বিরত থাকতে হবে। নাগরিক সচেতনতা ছাড়া জলাবদ্ধতা সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়।
তিনি আশা প্রকাশ করেন, চলমান উন্নয়ন প্রকল্প, আন্তঃসংস্থার সমন্বয় এবং নাগরিক সহযোগিতার মাধ্যমে চট্টগ্রামকে আরও নিরাপদ, বাসযোগ্য ও জলাবদ্ধতামুক্ত নগরীতে পরিণত করা সম্ভব হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.