ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

অপরাধ

লোহাগাড়ায় চেকপোস্টে পুলিশের অভিযানে ২ দেশীয় এলজি সহ আটক ৩

চট্টগ্রামের লোহাগাড়া থানাধীন চুনতি এলাকায় পুলিশ সুপার মো. মানুদ আলমের নির্দেশনায় নিয়মিত চেকপোস্টে অভিযানে দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধারসহ ৩ জনকে গ্রেফতার করেছে লোহাগাড়া থানা পুলিশ।
গত ১৪ জুলাই চুনতি রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চেকপোস্টে ঘটনায় হোসাইন আহমেদ (৪২), মোহাম্মদ আয়াতুল্লাহ (২৭) এবং মোঃ আসাদুজ্জামানকে গ্রেফতার করেছে।
পুলিশ সুপার, চট্টগ্রাম নির্দেশনা এবং লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল্লাহ-এর তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মাঈন উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করা কালে গ্রেফতার করা হয়।
এ সময় কক্সবাজার থেকে চট্টগ্রামগামী একটি প্রাইভেটকারকে থামানোর সংকেত দিলে চালক পুলিশের নির্দেশ অমান্য করে দ্রুতগতিতে পালানোর চেষ্টা করে। তাৎক্ষণিকভাবে পুলিশ ধাওয়া করে চুনতি সরকারি মহিলা কলেজ গেট সংলগ্ন এলাকায় গাড়িটির গতিরোধ করতে সক্ষম হয়।
পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সামনে গাড়িটি তল্লাশি করে পিছনের সিটের নিচে লুকিয়ে রাখা একটি শপিং ব্যাগ থেকে দুইটি দেশীয় তৈরি এলজি উদ্ধার করা হয়। এ সময় অস্ত্র ক্রয়ের কাজে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন জব্দ করা হয়।
এ সময় ২জনকে গ্রেফতার করা হয়েছে।গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা রুজুর প্রক্রিয়া সম্পন্ন করে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। চট্টগ্রাম জেলা পুলিশ অবৈধ অস্ত্র উদ্ধার এবং সন্ত্রাসী কার্যক্রম প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রেখেছে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.