ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

আন্তর্জাতিক

উমরাহ ভিসায় বড় পরিবর্তন আনল সৌদি আরব

সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় (Ministry of Hajj and Umrah) নতুন ১ বছর (৩৬৫ দিন) মেয়াদের Multiple-Entry Umrah Visa চালুর ঘোষণা দিয়েছে।২০ জুলাই সৌদি প্রেস এজেন্সি (SPA)-এর মাধ্যমে প্রকাশিত এই উদ্যোগের লক্ষ্য হলো বিশ্বের বিভিন্ন দেশের মুসল্লিদের জন্য ওমরাহ যাত্রাকে আরও সহজ, নমনীয় এবং আধুনিক করা।
নতুন এই ভিসার মাধ্যমে ভিসাধারীরা ভিসার ৩৬৫ দিনের বৈধতার মধ্যে একাধিকবার সৌদি আরবে প্রবেশ ও বের হতে পারবেন। তবে ভিসার শর্ত অনুযায়ী অনুমোদিত সময়ের বেশি অবস্থান করা যাবে না এবং প্রতিটি সফরের আগে Nusuk প্ল্যাটফর্মের মাধ্যমে প্রয়োজনীয় Umrah Permit সংগ্রহ করতে হবে।
ভিসার জন্য আবেদন করতে হলে প্রথমে Nusuk-এর অনুমোদিত সার্ভিস প্রোভাইডার বা লাইসেন্সধারী ট্রাভেল এজেন্সির মাধ্যমে Umrah প্যাকেজ বুক করতে হবে। এরপর প্রয়োজনীয় ডকুমেন্ট জমা দিয়ে ভিসার আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে ইলেকট্রনিকভাবে ভিসা ইস্যু করা হবে।
সৌদি কর্তৃপক্ষ আরো জানান, হজ মৌসুমে এই ভিসা ব্যবহার করা যাবে না। ভিসাধারীদের হজ মৌসুমের নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার আগে সৌদি আরব ত্যাগ করতে হবে। অনুমতি ছাড়া ওই সময়ে অবস্থান করলে সৌদি আইনে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে।
হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের মতে, সৌদি সরকারের Vision 2030 কর্মসূচির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ডিজিটাল সেবা সম্প্রসারণ, আবেদন প্রক্রিয়া সহজীকরণ এবং বিশ্বমানের সেবা নিশ্চিত করে ওমরাহ যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সৌদি আরবে কর্মরত এক বাংলাদেশি প্রবাসী জানান, এই ধরনের ভিসা চালু হলে আমাদের পরিবারের জন্য ওমরাহ পরিকল্পনা করা অনেক সহজ হবে। আগে প্রতিবার নতুন করে ভিসা ও ভ্রমণের পরিকল্পনা করতে হতো। এখন ভিসার মেয়াদের মধ্যে একাধিকবার সৌদি আরবে আসার সুযোগ থাকলে পরিবার নিয়ে সুবিধাজনক সময়ে ওমরাহ করা সহজ হবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.