ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি জোরদারে যুব রেড ক্রিসেন্টের সমন্বয় সভা অনুষ্ঠিত

 

চট্টগ্রাম, ২০ জুলাই,সোমবার: দুর্যোগ মোকাবিলায় স্থানীয় পর্যায়ে প্রস্তুতি, সমন্বয় এবং স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিমের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সিটি কর্পোরেশন ও চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যৌথ আয়োজনে নগরীর লালদীঘিস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন পাবলিক লাইব্রেরি অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ও চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, দুর্যোগ ব্যবস্থাপনায় প্রশিক্ষিত, দক্ষ ও সংগঠিত যুব স্বেচ্ছাসেবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৪১টি ওয়ার্ডে প্রায় দুই হাজার প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবক যেকোনো দুর্যোগে দ্রুত সাড়া দিতে সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে।
তিনি আরও বলেন, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের ৪১ ওয়ার্ড ডিজাস্টার রেসপন্স টিম দুর্যোগকালীন উদ্ধার কার্যক্রম, ত্রাণ বিতরণ, প্রাথমিক চিকিৎসা এবং মানবিক সহায়তা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, “প্রতিটি ওয়ার্ডে এই ডিজাস্টার রেসপন্স টিমকে পূর্ণাঙ্গভাবে কার্যকর করা গেলে চট্টগ্রাম সিটির কোনো নাগরিকই জরুরি দুর্যোগকালীন সেবা থেকে বঞ্চিত হবে না।”
এ সময় তিনি চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টকে আরও শক্তিশালী, দক্ষ ও জনমুখী সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
সভায় চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারি গোলাম বাকি মাসুদ দুর্যোগ প্রস্তুতিতে সমন্বিত পরিকল্পনা, নিয়মিত প্রশিক্ষণ এবং ওয়ার্ডভিত্তিক স্বেচ্ছাসেবকদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, দক্ষ ও প্রশিক্ষিত যুব স্বেচ্ছাসেবকরাই দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জরুরি সেবাদানের সবচেয়ে বড় শক্তি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, চট্টগ্রাম সিটি রেড ক্রিসেন্টের কার্যকরী পর্ষদ সদস্য জিয়াউল হক সোহেল, চট্টগ্রাম সিটি যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান দীপ্ত ভট্টাচার্য্যসহ তিন শতাধিক যুব স্বেচ্ছাসেবক।
সমন্বয় সভায় ওয়ার্ডভিত্তিক দুর্যোগ প্রস্তুতি, দ্রুত সাড়াদান ব্যবস্থা, স্বেচ্ছাসেবকদের সক্ষমতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা একটি সমন্বিত, দক্ষ ও কার্যকর ওয়ার্ডভিত্তিক ডিজাস্টার রেসপন্স নেটওয়ার্ক গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.