ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

দেশজুড়ে

চিরিরবন্দরে ভ্রাম্যমাণ আদালতে মাদক ব্যবসায়ী ও মাদকসেবীর কারাদন্ড

চিরিরবন্দর উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে টাপেন্টাডলসহ আঁটক একজন মাদকসেবী ও একজন মাদক ব্যবসায়ীকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদন্ড প্রদান করা হয়েছে।
গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল সাড়ে ১১ঘটিকার সময় উপজেলার ৬নং অমরপুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের ধানচাল শুকনোর মোড়ে অভিযান পরিচালনা করেন চিরিরবন্দর থানা পুলিশ।
পুলিশ জানায়, মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনাকালে টাপেন্টাডল ট্যাবলেট বিক্রির অভিযোগে ফুলপুর গ্রামের আলতাফ চৌধুরীর ছেলে তানভীর হাসান (২৫), ও পার্বতীপুর উপজেলার মোস্তফাপুর ইউনিয়নের রায়পুর (মাঝাপাড়া) গ্রামের মৃত মফিল উদ্দিনের ছেলে খোরশেদ (৩০) টাপেন্টাডল ট্যাবলেট সেবনের সময় তাদের আঁটক করা হয়।
এসময় খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাতেহা-তুজ-জোহরা ঘটনাস্থলে উপস্থিত হয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আটককৃতদের স্বীকারোক্তি মোতাবেক তানভীর হাসান (২৫)কে ২ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড ও খোরশেদ রহমান (২৬)কে ৬ মাসের বিনাশ্রম কারাদন্ড ও ১০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।
অভিযানকালে ৮ পিস টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাহমুদুন নবী বলেন, “মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে”।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.