ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

ঢাকা

যুবদের কণ্ঠস্বর ও নেতৃত্ব বিকাশে ইয়ূথ সামিট ২০২৬ অনুষ্ঠিত

 

আন্তর্জাতিক যুব দিবস ২০২৬ উপলক্ষে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ আয়োজিত দুই দিনব্যাপী ‘Youth Summit 2026’ ১২–১৩ আগস্ট ঢাকার ২১১ তেজগাঁও লিংক রোডের আলোকিতে অনুষ্ঠিত হয়েছে। নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় SWOCCHAR প্রকল্পের আওতায় এ সম্মেলনের আয়োজন করা হয়।

সম্মেলনে বাংলাদেশের আটটি বিভাগের যুব প্রতিনিধিদের পাশাপাশি সরকারি কর্মকর্তা, উন্নয়ন সহযোগী, বেসরকারি খাতের প্রতিনিধি, নারী নেতৃত্বাধীন সংগঠন ও গণমাধ্যমকর্মীরা অংশ নেন। সম্মেলনের মূল লক্ষ্য ছিল যুবসমাজের কণ্ঠস্বরকে শক্তিশালী করা এবং সিদ্ধান্ত গ্রহণ ও উন্নয়ন কার্যক্রমে তরুণদের অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা।

সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নারী ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি। বিশেষ বক্তব্য দেন নেদারল্যান্ডস দূতাবাসের ফার্স্ট সেক্রেটারি জাওয়াদ আজাউই। স্বাগত বক্তব্য দেন সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত। মূল প্রবন্ধ উপস্থাপন করেন BNKS-এর যুবনেত্রী লিলি প্রু মারমা।

যুব সম্মেলনটি তরুণদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরা, যুবসমাজের সক্রিয় ও অর্থবহ অংশগ্রহণ নিশ্চিত করা এবং তরুণীদের নেতৃত্ব বিকাশ ও অর্থনৈতিক ক্ষমতায়নকে এগিয়ে নেওয়ার একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রাখে। পাশাপাশি যুবসমাজ ও সংশ্লিষ্ট অংশীজনদের মধ্যে সংলাপ, সহযোগিতা ও সমন্বয় জোরদারেও সম্মেলনটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.