ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাস লিকেজ” মৃতের সংখ্যা বেড়ে ৮, স্থানীয়দের তীব্র ক্ষোভ

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারি এলাকার স্টেশন রোড এলাকায় অবস্থিত ফেরদৌস স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে একটি পরিত্যক্ত এলএনজি জাহাজের লিকেজ থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় এখন পর্যন্ত (৮জন) শ্রমিকের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।
শুক্রবার সকাল ৯ দিকে এই দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জাহাজটি কাটার আগে যথাযথভাবে গ্যাস-মুক্ত করা হয়নি, ফলে অভ্যন্তরে জমে থাকা বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ে।
ঘটনাস্থল থেকে দুইজনের মৃতদেহ উদ্ধার করা হয় এবং বাকিদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়, সেখানেই আরও ছয়জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে।
ঘটনার পর স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। তারা অভিযোগ করেছেন যে দুর্ঘটনার পর সময়মতো চিকিৎসা দেওয়া হয়নি এবং কারখানার কর্তৃপক্ষের অবহেলার কারণে এতগুলো প্রাণ ঝরে গেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে বাংলাদেশ সেনাবাহিনীর একটি দল বর্তমানে কাজ করছে যাতে গ্যাস লিকেজ আর না ছড়ায় এবং এলাকাটি নিরাপদ থাকে। এছাড়া, প্রশাসন এই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ উদঘাটন করা যায় এবং দোষীদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া যায়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.