ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

জাতীয়

মুছে ফেলার চেষ্টায় আরও প্রাসঙ্গিক: আমার দেখা মুজিব ও আমাদের ইতিহাস

 

মিলেনিয়াম জেনারেশনের মানুষ আমি। জন্ম আশির দশকে! শেখ মুজিবের নাম ঠিক কবে কখন প্রথমবারের মত শুনেছি, মনে পড়ে না। আমাদের ছোটবেলায় বই পুস্তকে কি মুক্তিযুদ্ধের ইতিহাস ছিল? শেখ মুজিবের নামধাম কোথাও ছিল? আমার ঠিক মনে পড়ছেনা।
ফলে মুক্তিযুদ্ধ কি জিনিস, একাত্তর কি জিনিস – এসব আমরা পড়িনাই। তখন মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলা নিষেধ ছিল। ভয়ে রাজাকার শব্দটা কেউ জনসমুখে উচ্চারণ করতো না। কে নিষিদ্ধ করছে সেটা কেউ জানেনা। এ যেনো এক অঘোষিত রায়! ফলে হুমায়ূন আহমেদকে টিয়া পাখির মুখ দিয়ে ”তুই রাজাকার” বলাতে হয়েছিল!
আমি শেখ মুজিবের নাম শুনছি দুইভাবে! প্রথমটা আমার আম্মা!
আম্মার বিয়ে হয় ৭১ সালে। আম্মা তখন ১৪/১৫ বছরের এক রূপবতী কিশোরী। শ্বশুর বাড়িতে আসার কিছুদিন পর মুুক্তিযুদ্ধ শুরু হয়ে গেল। আমাদের বাড়ির নিচেই বিরাট একটা ধানক্ষেত। এখনো আছো। আমি মাঝেমধ্যে ছবি দেই, আপনার সেটা দেখছেন!
সে বছর নাকি বাজাল নামের এক লোকাল ধান লাগানো হইছিল। এই ধানের বিশেষত্ব হল, এর গাছ এতবড় হয় যে, বন্যার পানিতে সেটা ডোবেনা।
দিনের প্রায় পুরোটা সময় সেই ধানক্ষেতে গিয়ে বসে থাকতো গোটা পরিবার। রাত হলে ভয়ে ভয়ে নি:শব্দে বাড়ির দিকে আসতে থাকতো। পরদিন ভোরে আবার একই রুটিন! ওইখানে রান্নাবান্না-খাওয়াদাওয়া…
ছোটবেলায় আমরা, সব ভাইবোনরা মুরগির ছানার মত আম্মার আশেপাশে ঘুরঘুর করতাম। রাতে ঘুমাতে গেলেও একই অবস্থা। এক বিছানায় আম্মার আশেপাশে সবাই লাইন ধরে শুয়ে আছে।
আমার ধারণা, আম্মা মোট তিনটা গল্প জানতো। এক ছিল টোনা আর এক ছিল টুনি, এক ছিল রাজা, সেই রাজার ছিল খুব সুন্দর একটা মেয়ে! আর তিন নম্বরটা হলো, তখন সংগ্রামের বছর….ভয়ের গল্পের ক্যাটাগরি আসলে আম্মা ”তখন সংগ্রামের বছর” বলে গল্প শুরু করতো।
গল্পের মাঝামাঝি একটা লাইন সবচেয়ে ভয়ংকর! একদিন সকালে মিলিটারি এসে তোদের বাপ আর সুমনের বাপকে মিলিটারি তুলে নিয়ে গেল। সুমনের বাপ হলো, আমার জেঠাতো ভাই। আবুল ভাই…আবুল ভাই এখনো বেঁচে আছেন…সেই গল্পের এক পর্যায়ে আমরা শেখ সাবের নাম শুনি।
আর শুনতাম ডিসেম্বর মাসের ১৬ তারিখ। মার্চ মাসের ২৬ তারিখ।
শীতের রাত! সন্ধ্যা হলেই অন্ধকার নেমে আসে। গ্রামের ঘুটঘুটে অন্ধকার! চারদিকটা সুনশান। সামান্য পায়ের আওয়াজ বুকে এসে লাগে। ঘরের পেছনের ঝোপঝাড় থেকে ঝিঁঝিঁ পোকার ডাক শোনা যায়। বাড়ির উত্তর দিকের বন থেকে শেয়ালের হুক্কাহুয়া শুনে ভয়ে কাঁথার ভেতর মাথা ঢুকিয়ে দেই…
ওরকম শীতের মধ্যরাতে, বহু দূর থেকে ভেসে ভেসে আসে, ”এক সাগর রক্তের বিনিময়ে, বাংলার স্বাধীনতা আনলে যারা…“ মাঝখানে হুট করে শেখ মুজিবের গলা শোনা যায়, ”ভায়েরা আমার…”
আমি ভাবি, এই লোকটা আবার কে?
তখন ৯১ সাল এসে গেছে। গণ-অভ্যুত্থাণের পর বিএনপি ক্ষমতায় এসেছে। ৭১ সাল নিয়ে টুকটাক কথা শোনা যায়। এখানে-সেখানে রচনা প্রতিযোগিতা হয়। অংশগ্রহণ করে পুরস্কারটুরস্কার পাই। একবার পেলাম শেখ মুজিবের ছোটবেলা নিয়ে একটা বই! নাম ছোটদের বঙ্গবন্ধু!
এক রাতেই সেই বই শেষ! আমার মাথায় শেখ মুজিব ঘোরে! মাগরিবের নামাজ পড়ার জন্য অজু করতে গেছি! পাশে আমার এক শিক্ষক! জিজ্ঞেস করে, বড় হয়ে কি হতে চাস? আমি বলি শেখ মুজিব হবো! এমন জোরে থাপ্পড় পড়লো গালে, পুকুরে পড়ে গেলাম!
৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর, আমরা পুরোদমে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে শুরু করি।
উঁহু। সেই ইতিহাসও পূর্ণাঙ্গ না। যে যার সুবিধামতো ইতিহাস বলে। বিস্ময়রকর হলেও সত্য, আমাদের ভূখন্ডে ইতিহাস বিকৃতির যেনো উৎসব চলে!
২৪-এর ‘অভ্যুত্থাণের’ পর জুলাই সনদ নামক ডকুমেন্টে বাংলাদেশের যে ইতিহাস লেখা হলো, সেটা পড়ে ঘৃণায় ‍মুখটা তেতো হয়ে গেলো আমার! একজন নোবেল বিজয়ী ‘কৃতি মানুষ’ সংসদের সামনে দাঁড়িয়ে গাজাখুরি ইতিহাস শোনাচ্ছে আমাদের ছেলেমেয়েদের,…এরচেয়ে কষ্টের আর কি আছে! আপনারা কি জানেন, জুলাই সনদে একবারের জন্যও বংগবন্ধু শব্দটা নাই? মুজিবের নাম নাই?
আর ছিল গত দেড় দশক! বঙ্গবন্ধুর নাম এত দেখেছি যে, বঙ্গবন্ধু-অন্তপ্রাণ আমারই বিরক্তির উদ্রেক হয়েছে। ডেকচির পর ডেকচি খিচুড়ি, দামি ব্র্যান্ডের কালো পাঞ্জাবির সাথে হাশপাপিসের জুতোর কড়াৎ কড়াৎ শব্দ…মাইকে ”জয় বাংলা/ জিতবে আবার নৌকার” শব্দ দূষন…আর মুজিব বর্ষের ডাকাতি…
আর দেখেছি, ইতিহাসকে বিকৃত করার উৎসব! মুক্তিযুদ্ধ মুজিবের একার স্পর্ধা নয়! এটা বাঙালির মুক্তির ইশতিহার। সেই ইশতিহারের জন্য প্রাণ দিয়েছে লাখো মানুষ। তাজউদ্দীন আহমদ, মনসুর আলীরা সেই যুদ্ধের সৈনিক। কর্নেল ওসমানি, খালেদ মোশাররফ, জিয়ার মত বীর সৈনিকেরা এই দেশের জন্য লড়াই করেছে…এরা সবাই আমাদের নেতা। আর সবার নেতা শেখ মুজিব! এই দুই লাইনইতো আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাস…এটা বলতে কোনো পার্টি করতে হয়?
কত লাখো তরুণ অরুণ প্রাণের বিনিময়ে এই দেশ পেলাম আমরা…কিন্তু ৫৫ বছর ধরে বিকৃতির ইতিহাস দেখলাম! গত দেড় দশকে দেখলাম, কিভাবে মুক্তিযুদ্ধকে একক কৃতিত্বের ভাস্বর বানাতে গিয়ে বাকিদের অবদানকে ভুলে যাওয়ার সংস্কৃতি সৃষ্টি করা যায়…দানব হয়ে ওঠা দেখলাম!
এরপর, গত দেড় বছরে দেখলাম আরেক গল্প!
রাস্তায়, ম্যুরাল ভাঙায়, জাতির পিতার এমন অপমান হৃদয় ভেঙে দিয়েছে। এই জাতি যে কতটা অকৃতজ্ঞ সেটা দেখলাম। যে হানাদার পাকিস্তান ৩২ নম্বরের বাড়ির ধারেকাছে ঘেঁষতে সাহস পায়নি কোনোদিন, গরু জবাই করে সেই বাড়ি ভাঙার উৎসব দেখলাম। কয়েক দফায়! কিন্তু কি এক মরার ইট দিয়ে বানানো এই বাড়ি—ভেক্যু দিয়েও এর ইট উপড়ে ফেলা যায় না, যেন উপড়ে ফেলা যায় না মুজিবকে!
কিন্তু দেড় দশকের খিচুড়ি পার্টি তখন কই? দামি কালো পাঞ্জাবি পরে ১৫ আগস্টের শো ডাউন দেওয়া ভাইয়েরা তখন কই?
ইতিহাসের দিকে গভীরভাবে তাকিয়ে থাকা আমি জানি, এই বাড়ির প্রতিটা ইট বালি সিমেন্ট আবার এক হয়ে দাঁড়াবে একদিন…কিন্তু জাতির হৃদয়ের মাঝখানে যে বিভেদের রেখা স্থায়ীভাবে টেনে দেয়া হলো, সেই রেখা রক্তের সাগরে রঞ্জিত হতে থাকবে আরও বহু বহু কাল….
আজ আমি দেখতেছি, দুই বছর পেরিয়ে গেলেও সেই পোড়া ভাঙা বাড়ি কি ভয়ানক এক শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। গত বছর, ১৫ আগস্ট কেউ শোক প্রকাশ করলেই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিল সরকার। রক্তে-অস্ত্রে-মবে সুসজ্জিত সরকারের মুজিবে কি ভয়ানক ভয় ছিল! ভাবা যায়?
কিন্তু বিশ্বাস করেন-
একটা কর্মব্যস্ত দিনশেষে ফেসবুকে যখন ঢুকলাম, ততক্ষণে ঢাকায় মধ্যরাত! ১৫ আগস্ট এসে গেছে!
টাইমলাইনটা যতক্ষণ স্ক্রল করলাম, প্রতিটা পোস্ট মুজিবকে নিয়ে! কত রকমের ছবি। কত শত শোক বার্তা! এদের অনেককেই আমি কোনোদিন মুজিবকে নিয়ে একটা টু-শব্দ করতে দেখি নাই!
আমি আমার জীবনে এত মানুষকে মুজিবের জন্য শোক প্রকাশ করতে দেখি নাই। গত বছর যেমন দেখি নাই! এ বছরও দেখি নাই!
এই হলো মুজিব! যতবার তাকে মুছে দেয়ার চেষ্টা করা হয়, ততবার উনি প্রাসঙ্গিক হয়ে ফিরে আসেন…আওয়ামী লীগের হাত থেকে মুক্তি পেলে, মুজিব ঢুকে পড়েন সাধারণ মানুষের হৃদয়ে!
রবীন্দ্রনাথ লিখতেছেন-
‘মুছিবেনা চিহ্ন তাঁর শত যুগান্তরে
অনন্ত কালের মহা অনন্ত প্লাবনে ‘।
আজ আমাদের শোক দিবস।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.