ঢাকা, , , ,
সর্বশেষ
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২
বান্দরবান সীমান্তে বিজিবির বিশেষ অভিযান, সন্দেহভাজন ৮ জন আটক

প্রচ্ছদ >

জাতীয়

সম্মিলিত ইসলামী ব্যাংকে ‘কালেকশন ও রিকভারি ওয়ার রুম’ চালু


 

খেলাপি ও অনাদায়ী বিনিয়োগ আদায় ও পুনরুদ্ধার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসিতে বিশেষ ‘কালেকশন ও রিকভারি ওয়ার রুম’ গঠন করা হয়েছে। ১৬ আগস্ট ২০২৬, রবিবার ব্যাংকের কর্পোরেট হেড অফিসের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানের মাধ্যমে এর কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার।
অনুষ্ঠানে ব্যাংকের বিনিয়োগ আদায়ের বর্তমান পরিস্থিতি, বড় বিনিয়োগগ্রহীতাদের রিকভারি কৌশল, নির্ধারিত কালেকশন টার্গেট, প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এতে পাঁচটি ব্যাংকের ঊর্ধ্বতন নির্বাহীসহ ব্যাংকের রিকভারি ও লিগ্যাল ডিভিশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি এক্সিম ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক ও ইউনিয়ন ব্যাংকের সম্পদ ও দায় হস্তান্তরের মাধ্যমে গঠিত একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ইসলামী ব্যাংক। ব্যাংকটির মূলধন কাঠামো শক্তিশালী করতে সরকার ২০ হাজার কোটি টাকা এবং আমানতকারীদের পক্ষ থেকে ১৫ হাজার কোটি টাকাসহ মোট ৩৫ হাজার কোটি টাকার মূলধন কাঠামো গড়ে তোলা হয়েছে।
ব্যাংকের অন্যতম প্রধান চ্যালেঞ্জ হিসেবে বর্তমানে খেলাপি ও অনাদায়ী বিনিয়োগ দ্রুত আদায় ও পুনরুদ্ধারকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে। এ লক্ষ্যে ‘কালেকশন ও রিকভারি ওয়ার রুম’-এর মাধ্যমে বিনিয়োগ আদায় কার্যক্রম কেন্দ্রীয়ভাবে সমন্বয়, পর্যবেক্ষণ ও তদারকি করা হবে। বড় বিনিয়োগগ্রহীতাদের ক্ষেত্রে নিবিড় পর্যবেক্ষণ ও নিয়মিত ফলোআপের পাশাপাশি প্রয়োজন অনুযায়ী দ্রুত আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক আবেদুর রহমান সিকদার বলেন, “কালেকশন ও রিকভারি কার্যক্রমকে শুধু নিয়মিত ব্যাংকিং কার্যক্রম হিসেবে দেখলে চলবে না; এটি আমানতকারীদের স্বার্থ সুরক্ষা এবং ব্যাংকের আর্থিক পুনর্গঠনের অন্যতম প্রধান অগ্রাধিকার।” কার্যকর ও দ্রুত বিনিয়োগ আদায় নিশ্চিত করা গেলে ব্যাংকের আর্থিক সক্ষমতা ও তারল্য পরিস্থিতি শক্তিশালী হবে এবং আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার সক্ষমতা বাড়বে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংক এখন একটি জাতীয় প্রতিষ্ঠান। এর সফলতা ও অর্জন জাতীয় অর্জন হিসেবে বিবেচিত হবে। ব্যাংকে সুশাসন, স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করার পাশাপাশি এটিকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, গ্রাহকবান্ধব ও পেশাদার ইসলামী ব্যাংক হিসেবে গড়ে তুলতে তিনি কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিকতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
‘কালেকশন ও রিকভারি ওয়ার রুম’-এর সমন্বিত ও নিবিড় কার্যক্রমের মাধ্যমে বিনিয়োগ আদায়ে দৃশ্যমান অগ্রগতি অর্জন এবং আমানতকারী, গ্রাহক ও অন্যান্য অংশীজনের স্বার্থ আরও কার্যকরভাবে সুরক্ষিত হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ব্যবস্থাপনা পরিচালক।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.