ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

আইন ও আদালত

চট্টগ্রামে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা বিষয়ে ১২ ব্যাচের আবাসিক প্রশিক্ষণ শুরু


প্রান্তিক মানুষের বিচারিক সেবা নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে জনকল্যাণে কাজ করা প্রয়োজন’—জেলা প্রশাসক
প্রান্তিক মানুষের বিচারিক সেবা সহজ ও নিশ্চিত করতে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।
তিনি বলেন, “জনগণের বিচারিক সেবা নিশ্চিত করার জন্য আমরা সবাই গ্রাম আদালতে কাজ করছি। জনগণ যাতে সহজেই বিচার পেতে পারে, সে জন্য সরকার গ্রাম আদালতের কার্যক্রমকে ডিজিটাল পদ্ধতির আওতায় আনার উদ্যোগ নিয়েছে। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা এ কাজকে কতটা গুরুত্ব দিয়ে করছেন, তা দেখা জরুরি। দায়িত্ব ও কাজের প্রতি আন্তরিক না হলে সেবার মান নিশ্চিত করা সম্ভব নয়। একই সঙ্গে সরকারের এ ধরনের প্রশিক্ষণও তখন কার্যকর হবে না।”
রোববার (৩০ আগস্ট) সকাল ৯টায় চট্টগ্রাম আঞ্চলিক লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কক্ষে ‘জেলা পর্যায়ে গ্রাম আদালত তথ্য ব্যবস্থাপনা’ বিষয়ক দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার বিভাগ, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপি বাংলাদেশের সহযোগিতায় বাস্তবায়নাধীন ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)’ প্রকল্পের আওতায় চট্টগ্রাম জেলায় স্থানীয় সরকার বিভাগের আয়োজনে এবং চট্টগ্রাম জেলা প্রশাসনের সহযোগিতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের ডিস্ট্রিক্ট ম্যানেজার সাজেদুল আনোয়ার ভূঁঞার সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রামের স্থানীয় সরকারের উপপরিচালক গোলাম মাঈনউদ্দিন হাসান। রিসোর্স পারসন হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক অধিদপ্তর, চট্টগ্রামের উপপরিচালক আতিয়া চৌধুরী।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউএনডিপি বাংলাদেশের প্রজেক্ট অ্যানালিস্ট শরীফা পারভীন, জাহিদ হাসান মজুমদার এবং বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়) প্রকল্পের বাস্তবায়ন সহযোগী সংস্থা ইপসার সহকারী পরিচালক ফারহানা ইদ্রিসসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
সভাপতির বক্তব্যে চট্টগ্রামের স্থানীয় সরকারের উপপরিচালক (উপসচিব) গোলাম মাঈনউদ্দিন হাসান বলেন, নানা জটিলতার মধ্য দিয়ে চট্টগ্রাম জেলায় গ্রাম আদালতের কার্যক্রম পরিচালিত হচ্ছে। সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন বাস্তবায়নে নেওয়া বিভিন্ন উদ্যোগের পাশাপাশি গ্রাম আদালতের তথ্য ব্যবস্থাপনাকে ডিজিটাল করার এ উদ্যোগ প্রশংসনীয়। তিনি ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব পালনে আরও মনোযোগী ও আন্তরিক হওয়ার আহ্বান জানান।
প্রশিক্ষণে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর ও কক্সবাজার জেলার ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তারা অংশগ্রহণ করবেন। চট্টগ্রামে মোট ১২টি ব্যাচে দুই দিনব্যাপী আবাসিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হবে। উদ্বোধনী ব্যাচের প্রশিক্ষণ ৩০ আগস্ট শুরু হয়ে ৬ অক্টোবর ২০২৬ পর্যন্ত বিভিন্ন ব্যাচে পর্যায়ক্রমে চলবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.