ঢাকা, , , ,
সর্বশেষ
কুড়িগ্রামে এনসিপির প্রার্থী পরিচিতি, কার পরিকল্পনা কী, কে কতদূর এগিয়ে ?
প্রবাসীদের সেবায় নতুন উদ্যোগ, ফরম চালু করছে ‘রেমিট্যান্স যোদ্ধা কল্যাণ পরিষদ
রোহিঙ্গা ক্যাম্পে এপিবিএনের অভিযানে গ্রেপ্তার ১
মোটরসাইকেল ও সিএনজির গোপন চেম্বারে ৯৭ লাখ টাকার ইয়াবা
হামলার ক্ষত না শুকাতেই পিএমখালীতে বসতবাড়িতে আগুন, নিঃস্ব ৩ পরিবার
সুন্দরবনে দস্যুদের অস্ত্রভাণ্ডারের সন্ধান, উদ্ধার ১০ বন্দুকসহ বিপুল গোলাবারুদ
জলবায়ু ন্যায়বিচারের দাবিতে মাতারবাড়িতে কৃষক-জেলেদের মানববন্ধন
টেকনাফে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার
খাবারে মানবদেহের ক্ষতিকর উপাদান, কাসুন্দি রেস্টুরেন্ট মালিকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি
কক্সবাজারে পুলিশের বিশেষ অভিযানে ১৩ জন গ্রেফতার, ১১ জন কিশোর গ্যাংয়ের সদস্যম

প্রচ্ছদ >

চট্টগ্রাম

বাঁশখালীতে ইপসার প্রতিনিধিদের সঙ্গে এনজিও ব্যুরোর মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

চট্টগ্রামের বাঁশখালীতে উন্নয়ন সংস্থা ইয়ং পাওয়ার ইন সোশ্যাল এ্যাকশন- ইপসা ‘র প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক (সচিব) ড. মোহাম্মদ জাকারিয়ার সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) সকালে বাঁশখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় ইপসার বাঁশখালীতে কর্মরত কর্মকর্তা মাহিনুর আক্তার, কল্যাণ বড়ুয়া, এনামুল হক, বেলায়েত হোসেনসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা মহাপরিচালক ড. মোহাম্মদ জাকারিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
সৌজন্য সাক্ষাৎকালে বাঁশখালীতে ইপসার চলমান বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে আলোচনা হয়। ড. মোহাম্মদ জাকারিয়া ইপসার চলমান কার্যক্রমের খোঁজখবর নেন এবং দুর্যোগপ্রবণ ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর পাশে থেকে মানবিক সহায়তা ও উন্নয়ন কার্যক্রম পরিচালনার জন্য সংস্থাটির ভূয়সী প্রশংসা করেন।
তিনি স্থানীয় পর্যায়ে জনগণের প্রয়োজনকে গুরুত্ব দিয়ে উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন এবং সরকারি-বেসরকারি অংশীদারত্বের মাধ্যমে মানুষের জীবনমান উন্নয়নে আরও কার্যকর ভূমিকা রাখার ওপর গুরুত্বারোপ করেন।
এ সময় বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, মহাপরিচালকের একান্ত সচিব শফিক আহমেদ, প্রশাসনিক কর্মকর্তা বাহাদুর রইচুরসহ উপজেলা প্রশাসন ও সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের দায়িত্বশীল ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ইপসার পক্ষ থেকে বাঁশখালীতে বাস্তবায়নাধীন বিভিন্ন প্রকল্প, মানবিক সহায়তা, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং স্থানীয় জনগোষ্ঠীর সক্ষমতা বৃদ্ধিতে সংস্থার গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে মহাপরিচালককে অবহিত করা হয়।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.