ঢাকা, , , ,
সর্বশেষ
কচ্ছপতলী বৌদ্ধ বিহারে ৪৫ তম দানোত্তম শুভ কঠিন চীবর দান উৎসব উদযাপিত
পাবনায় আশার আলো অটিজম সেন্টার পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক
চট্টগ্রাম বন্দরে শ্রমিকদের কর্মবিরতি, বন্ধ কনটেইনার ওঠানামা
উখিয়া সীমান্তে ৪ কোটি ২০ লাখ টাকার ইয়াবা উদ্ধার, আটক ২
রামুর কচ্ছপিয়ায় নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, ৮৮ জনের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা
এস আলমের বন্ধ কারখানা চালুর দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি
চাঁদা না পেয়ে ব্যবসায়ীর বাড়িতে গুলি, ফের কাফনের কাপড় রাখতে বলল দুর্বৃত্তরা
টেকনাফে মানব পাচারের চেষ্টা নস্যাৎ, ৫ ভুক্তভোগী উদ্ধার
নামাজ না পড়ায় মেয়ের ঘরের নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
বিনামূল্যে চক্ষু শিবিরের আড়ালে প্রতারণা, পাবনায় ভুয়া ডাক্তারসহ কারাদণ্ড ২

প্রচ্ছদ >

অপরাধ

টেকনাফে এক লাখ ইয়াবা উদ্ধার মামলার পলাতক আসামি মো. হোসেন গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে লবণবোঝাই ট্রাক থেকে এক লাখ পিস ইয়াবা উদ্ধারের ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি মো. হোসেনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল এলাকায় তাঁর নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে আটক করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্তর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। আটক মো. হোসেন ডেগিল্যার বিল এলাকার মৃত কালু মিয়ার ছেলে।
মামলার বিবরণ থেকে জানা যায়, গত ১৪ মে সাবরাং ইউনিয়নের ডেগিল্যার বিল রাস্তার মাথায় একটি ফাঁকা জায়গায় রাখা লবণবোঝাই ট্রাকে অভিযান চালায় স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১৫ (এসআরবি-১৫)-এর সদস্যরা। এ সময় ট্রাকের লবণের বস্তার ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা এক লাখ পিস ইয়াবা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে ট্রাকের চালক ও হেলপারকে আটক করা হয়।
পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মো. হোসেনসহ আরও তিনজনকে পলাতক আসামি করে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়। দীর্ঘ প্রচেষ্টার পর শনিবার ভোররাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ। মাদকের উৎস, এর সঙ্গে জড়িত অন্যান্য চক্র এবং এই চালানের গন্তব্য সম্পর্কে জানতে তাঁকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
স্থানীয় সূত্রে মো. হোসেন মিয়ানমারকেন্দ্রিক মাদক কারবারের সঙ্গে জড়িত এবং স্থানীয় ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ছিলেন বলে দাবি করা হলেও, এসব তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এ বিষয়ে টেকনাফ মডেল থানার ওসি (তদন্ত) সুকান্ত বলেন, এক লাখ পিস ইয়াবা মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে। সীমান্তবর্তী এলাকায় মাদক পাচার প্রতিরোধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে।

শেয়ার করুনঃ

© All Rights Reserved.